রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ভিসি'র সাংবাদিকদের সাথে মতবিনিময় « বাংলাখবর প্রতিদিন

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ভিসি’র সাংবাদিকদের সাথে মতবিনিময়

স্টাফ রিপোর্টার:সিরাজগঞ্জ
আপডেটঃ ৩ অক্টোবর, ২০২৪ | ৮:৪০
স্টাফ রিপোর্টার:সিরাজগঞ্জ
আপডেটঃ ৩ অক্টোবর, ২০২৪ | ৮:৪০
Link Copied!

০২ অক্টোবর ২০২৪ ইং (বুধবার) রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড.এস.এম.হাসান তালুকদার শাহজাদপুরের সাংবাদিকবৃন্দ ও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন।

দুপুর ১.০০ টায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন-৩ এ মাননীয় ভাইস-চ্যান্সেলর মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড.ফিরোজ আহমদ, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মোঃ গোলাম সরোয়ার এবং শাহজাদপুর ও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক বৃন্দ।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড.এস.এম.হাসান তালুকদার বক্তব্যের শুরুতে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সকল বীর শহিদ ও ২০২৪ সালের জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানে নিহত আবু সাঈদসহ সকল বীর শহিদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান ও বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

বিজ্ঞাপন

তিনি নোবেল বিজয়ী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান ও আত্মার শান্তি কামনা করেন।
ভাইস-চ্যান্সেলর মহোদয় বলেন, সাংবাদিকেরা হচ্ছে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ, রাষ্ট্র সংস্কারে তাদের অনেক বড় ভূমিকা রয়েছে।

তিনি বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনে আপনাদের গুরুত্বপূর্ণ ভুমিকা ছিলো, এজন্য আমি আপনাদের অভিবাদন জানাই।

তিনি আরো বলেন, আমি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে যোগদান করার পরপরই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, প্রক্টরিয়াল বডি, প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা এবং রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী সাধারণ শিক্ষার্থী ও শাহজাদপুরের স্থানীয় প্রশাসন ও স্টেকহোল্ডার গণের সাথে মতবিনিময় করেছি, তাদের মতামত ও পরামর্শ নিয়েছি।

বিজ্ঞাপন

সেই অনুযায়ী বিভিন্ন পদক্ষেপ চলমান আছে।
উপাচার্য মহোদয় বলেন, বিশ্ববিদ্যালয়ের বয়স ৭ বছর অতিক্রম করলেও বিশ্ববিদ্যালয়ের স্থায়ী কোন অবকাঠামো নাই। এছাড়াও শিক্ষার্থীদের ক্লাসরুমের সংকটসহ নানাবিধ সমস্যা রয়েছে।

সেই সমস্ত সমস্যা সমাধানে তিনি উপস্থিত সকলের সহযোগিতা কামনা করেন।
এসময় উপস্থিত সাংবাদিক প্রতিনিধিগণ তাদের মতামত ও পরামর্শ প্রদান করেন এবং রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে সবসময় পাশে থেকে সহযোগিতা করার ক্ষেত্রে আশ্বাস প্রদান করেন।

বিষয়:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত