মিস্টার ওয়ার্ল্ড বাংলাদেশ হলেন বি প্রসাদ « বাংলাখবর প্রতিদিন

মিস্টার ওয়ার্ল্ড বাংলাদেশ হলেন বি প্রসাদ

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ৪ অক্টোবর, ২০২৪ | ৭:৪৯
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ৪ অক্টোবর, ২০২৪ | ৭:৪৯
Link Copied!

‘মি. ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৪’-এ সেরা হলেন বি প্রসাদ। আসন্ন নভেম্বরে ‘মিস্টার ওয়ার্ল্ড’ প্রতিযোগিতার ১১তম আসরে ভিয়েতনামে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করবেন তিনি। বাংলাদেশ ছাড়াও সেখানে আরও ৭৫টি দেশ অংশ নেবে।

বুধবার (০২ আগস্ট) রাতে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত গ্র্যান্ড ফিনালে এই ঘোষণা দেওয়া হয়।

এরিস্টক্রাট ইভেন্টস আয়োজিত ‘মি. ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৪’-এ প্রথম রানার আপ নির্বাচিত হন শামসুল আলম। যৌথভাবে দ্বিতীয় রানার আপ হন সেরাজুস সালেকিন এবং রাফসান জনি।

বিজ্ঞাপন

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বি প্রসাদ বলেন, আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি। বিচারকরা তাদের সঠিক রায় দিয়েছে। আমি যেহেতু ভিয়েতনামে যাব তাই বেশ এক্সসাইটেড। সবার কাছে একটা রিকোয়েস্ট বাংলাদেশকে জয়ী করতে হলে আপনাদের সবার ভোট প্রয়োজন। আশা করছি ‘মিস্টার ওয়ার্ল্ড’-এ দেশের জন্য ভালো কিছু করতে পারব।

গ্র্যান্ড ফিনালে বিচারক প্যানেলে ছিলেন রবার্ট ম্যাককেলভি, সানজিদা আরেফিন লুনা, খালেদ হোসাইন সুজন ও গোলাম সামদানি ডন। সঞ্চালনা করেছেন আরজে নিরব।

আয়োজনে আরও উপস্থিত আয়োজনের লাইসেন্স ওনার ইঞ্জিনিয়ার মেহেদী হাসান, মিস ওয়ার্ল্ড বাংলাদেশ আয়োজনের চেয়ারম্যান দোলা হাসান, ‘মিস্টার ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৯’-এর চ্যাম্পিয়ন মেহেদী হাসান ফাহিম ও ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৩’-এর চ্যাম্পিয়ন শাম্মী ইসলাম নীলাসহ অনেকেই।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত