পুজা মন্ডপে রং তুলির আচরে শেষ মুহূর্তের প্রস্তুতি « বাংলাখবর প্রতিদিন

পুজা মন্ডপে রং তুলির আচরে শেষ মুহূর্তের প্রস্তুতি

মো:রিপন মিয়া, গাজীপুর প্রতিনিধি
আপডেটঃ ৯ অক্টোবর, ২০২৪ | ১২:৩০
মো:রিপন মিয়া, গাজীপুর প্রতিনিধি
আপডেটঃ ৯ অক্টোবর, ২০২৪ | ১২:৩০
Link Copied!

গাজীপুরের শ্রীপুরে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজার জন্য মন্দিরে মন্দিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

মঙ্গলবার উপজেলার কয়েকটি পূজামন্ডপ ঘুরে দেখা যায়, উপজেলার ৮ টি ইউনিয়নের অর্ধশত মন্দিরে প্রতিমার সাজসজ্জার কাজ শেষ মুহূর্তে। চলছে মন্দির আলোক সজ্জার কাজ। মন্দিরে মন্দিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন কারীগররা। শেষ সময়ের ব্যস্ত সময় কাটাচ্ছেন মন্ডপ পরিচালনাকারীরা।

সরেজমিনে দেখাযায়,উপজেলার বরমী, কাওরাইদ, মাওনা, রাজাবাড়ি, শ্রীপুর পৌরসহ ৮ টি ইউনিয়নের সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের লোকদের মধ্যে দুর্গোৎসবকে ঘিড়ে বিরাজ করছে উৎসবের আমেজ। প্রতিটি মন্দিরে মূর্তি তৈরিতে খরচ পড়ছে ৩০ হাজার থেকে ৫০ হাজার টাকা।

বিজ্ঞাপন

উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বলেন, ৯ অক্টোবর দুর্গাদেবীর বোধন আমন্ত্রণ ও অধিবাসের মাধ্যমে ঢাক-ঢোল ও বাঁশি বাজবে প্রতিটি মন্ডপে আর করা হচ্ছে আলোকসজ্জা।

উপজেলা সার্বজনীন পূজা মন্দির ও মন্ডপের নামের তালিকা অনুযায়ী এবার অর্ধ শতাধিক মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

ঘরে ঘরে চলছে পূজার প্রস্তুতি। হিন্দু বসতিতে চলছে ঘরদ্বোর পরিষ্কার ও সাজ সজ্জার কাজ । মন্দিরগুলোতে ক্রমেই জমে উঠছে পূজার আমেজ। মন্দিরে কারিগররা মূর্তির অঙ্গ সংযোজন করে এখন প্রস্তুতি নিচ্ছেন রং ও সাজ সজ্জার। বরমী বাজারে প্রতিটি মন্দিরের মূর্তি গড়তে খরচ পরছে ত্রিশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা খরচ।

বিজ্ঞাপন

শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের কাওরাইদ পশ্চিম পাড়া সেবা সংঘ দুর্গাপূজা মন্ডপের সভাপতি শ্রী পরিমল চন্দ্র বর্মন বলেন, কাওরাইদ এলাকার প্রতিটি মন্ডপে পূজা পালনের প্রস্তুতি চলছে। শেষ মুহূর্তে চলছে মন্ডপের আলোক সজ্জার কাজ। সূত্র মতে, ৯ অক্টোবর বুধবার সায়াহ্নে দেবী বোধনের মধ্যদিয়ে পূজানুষ্ঠানের শুরুর পরদিন দেবীর সপ্তাদী কল্পারম্ভ।

বৃহস্পতিবার সপ্তমী, শুক্রবার মহাষ্টমী ও কুমারী পূজা রাতে অনুষ্ঠিত হবে সন্ধিপূজা। সর্বশেষ রবিবার বিজয়া দশমী। রাতে অনুষ্ঠিত হবে পূজা সমাপন, দর্পণ ও বিসর্জন। পূজা উদযাপনে সংশ্লিষ্টরা জানান, প্রতি বছরই মন্দিরগুলোতে প্রশাসনের পক্ষ থেকে দেয়া হয় সহায়তা। আইনশৃংখলা বাহীনির পক্ষ থেকে দেয়া হয় নিরাপত্তা।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলার সাধারণ সম্পাদক জানান, সনাতন ধর্মাবলম্বীরা যাতে যথাযথভাবে পূজা পালন করতে পারে সেজন্য সব ধরণের ব্যবস্থা নেয়া হবে।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ, জয়নাল আবেদীন মন্ডল বলেন, প্রতিটি মন্দিরে নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হবে। পুলিশের পাশাপাশি আনসার সদস্যরা নিয়োজিত থাকবে।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত