রায়পুরায় পূজামণ্ডপে ভাঙচুরের গুজব, যা বললো পূজা পরিষদ « বাংলাখবর প্রতিদিন

ঝড়-বৃষ্টিতে ছিঁড়ে যায় প্যান্ডেলের কাপড়

রায়পুরায় পূজামণ্ডপে ভাঙচুরের গুজব, যা বললো পূজা পরিষদ

স্টাফ রিপোর্টার
আপডেটঃ ১১ অক্টোবর, ২০২৪ | ১২:০৬
স্টাফ রিপোর্টার
আপডেটঃ ১১ অক্টোবর, ২০২৪ | ১২:০৬
Link Copied!
গুজবের প্রতিবাদ -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

সারাদেশে চলছে হিন্দু সম্প্রদায়ের পূজা উৎসব। এরই মধ্যে বিভিন্ন স্থানে পূজা মণ্ডপ ভাঙচুরের গুজবে সয়লাব হয়ে গেছে দেশি ও ভারতীয় গণমাধ্যম। এবার নরসিংদীর রায়পুরায় পূজামণ্ডপের প্যান্ডেল ভাঙচুর নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে গুজব ছড়ানোর ঘটনায় প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে রায়পুরা থানা প্রশাসন।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিকেলে থানা প্রাঙ্গণে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আব্দুল জব্বার।

তিনি বলেন, “অক্টোবরের শুরুতে একটানা ঝড়-বৃষ্টি থাকায় গভীর রাতের যে কোনো সময় রায়পুরা পশ্চিমপাড়া এলাকায় সার্বজনীন অস্থায়ী পূজামণ্ডপের প্রতিমাবিহীন প্যান্ডেলে কাজ চলমান অবস্থায় বৃষ্টির পানি জমার কারণে ছিঁড়ে যায়। এরপর পূজা উদযাপনের নেতাদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়; কিন্তু এর মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কিছুসংখ্যক স্বার্থান্বেষী ব্যক্তি ঘটনার ছবি ফেসবুকে দিয়ে মিথ্যা, বানোয়াট, কাল্পণিকভাবে উসকানিমূলক তথ্য প্রচার করেছে।”

বিজ্ঞাপন

ঘটনার তদন্তে জানা গেছে, “অসম্পূর্ণ প্যান্ডেলের কাপড় পানি জমার কারণে ভারি হওয়ায় ছিঁড়ে গেছে। এ ব্যাপারে থানায় একটি জিডিও করা হয়েছে। এ বছর রায়পুরায় চলমান সব পূজামণ্ডপে পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী দ্বারা নিরাপত্তা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।”

ফেসবুকে প্রচারিত প্যান্ডেল ছেঁড়ার ব্যাপারটি মিথ্যা দাবি করে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন- রায়পুরা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট চন্দন কান্তি সাহা ও পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি বিজয় পাল।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত