শ্রীপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে এ.অ্যা.জেনারেল এড. নাসিমুল হাসান মন্ডল ও বিএনপি নেতৃবৃন্দ « বাংলাখবর প্রতিদিন

শ্রীপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে এ.অ্যা.জেনারেল এড. নাসিমুল হাসান মন্ডল ও বিএনপি নেতৃবৃন্দ

মোঃ রিপন মিয়া, গাজীপুর প্রতিনিধি
আপডেটঃ ১৩ অক্টোবর, ২০২৪ | ৩:০৯
মোঃ রিপন মিয়া, গাজীপুর প্রতিনিধি
আপডেটঃ ১৩ অক্টোবর, ২০২৪ | ৩:০৯
Link Copied!

সনাতন ধর্মের সবথেকে বড় উৎসব শ্রী শ্রী শারদীয় দুর্গাৎসবে, পূজা মন্ডপ পরিদর্শন করেন বাংলাদেশের এসিস্ট্যান্ট অ্যাটনি জেনারেল এড. নাসিমুল হাসান মন্ডল ও বিএনপি নেতৃবৃন্দ সে সময় গাজীপুর জেলা শ্রীপুর উপজেলার, মাওনা-নয়নপুর-জৈনা পূজা মণ্ডপ সহ আরও অনেক জায়গায় পরিদর্শন করেন।

রোববার (১৩ অক্টোবর) পূজামণ্ডপ পরিদর্শনকালে বিভিন্ন সুযোগ সুবিধা ও নিরাপত্তা জোরদারের বিষয়টি লক্ষ্য করেন তারা। সবার সাথে দুর্গাপূজায় আসতে পেরে খুবই গর্ববোধ করছেন বলেও জানান।

সকল পূজা মন্ডপে সুষ্ঠু পরিবেশ বজায় আছেন বলে তিনি জানান, বাংলাদেশের মধ্যে হিন্দু সম্প্রদায় সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গোৎসব। হিন্দু মুসলিম ভাই ভাই, সবাই একসাথে মিলে উৎসব পালন করব। ধর্ম যার যার উৎসব সবার। দিনশেষে হিন্দু মুসলিম একি পরিবার।

বিজ্ঞাপন

একই সমাজে বাস করি একই পাড়ায় একই মহল্লায়, আমাদের মাঝে বিভাজন নেই। সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই। সকলেই এই দেশের সন্তান। আসুন দেশকে ভালবাসি মানুষের মাঝে বিভাজন সৃষ্টি না করে সবাইকে নিয়েই চলি।

সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা পালনের সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্বেচ্ছাসেবী হিসেবে দায়িত্ব পালন করছেন। দুর্গাপূজাকে ঘিরে কোন অশুভ শক্তি যাতে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে না পারে সেজন্যই দলটি ওই সিদ্ধান্ত নেয়।

পরিদর্শন শেষে সনাতন ধর্মাবলম্বী সকলের উদ্দেশ্যে নেতৃবৃন্দ বলেন, আপনারা আমাদের ভাই, আমাদের বোন। আমরা একে অপরের আপনজন। কোন অশুভ শক্তি আমাদের সম্পর্ক ছিন্ন করতে পারবে না, জানিয়ে তারা বলেন, বিএনপি আপনাদের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।

বিজ্ঞাপন

পরে তারা পূজামন্ডপ কমিটির নেতৃবৃন্দের সাথে সার্বিক বিষয়ে কথা বলেন এবং হিন্দু সম্প্রদায়ের মানুষজনের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত