হোমনায় সাবেক মন্ত্রী এম.কে আনোয়ারের ৭ম মৃত্যুবার্ষিকী পালিত « বাংলাখবর প্রতিদিন

হোমনায় সাবেক মন্ত্রী এম.কে আনোয়ারের ৭ম মৃত্যুবার্ষিকী পালিত

রাসেল আহমেদ, হোমনা প্রতিনিধি
আপডেটঃ ২৪ অক্টোবর, ২০২৪ | ৮:০৭
রাসেল আহমেদ, হোমনা প্রতিনিধি
আপডেটঃ ২৪ অক্টোবর, ২০২৪ | ৮:০৭
Link Copied!

কুমিল্লার হোমনায় বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য, সাবেক মন্ত্রী ও কুমিল্লা- ০১ ও ০২ আসনের পাঁচ বারের সংসদ সদস্য এম কে আনোয়ারের সপ্তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল ১০ টায় মরহুমের কবরে পুস্তস্তবক অপর্ণ শেষে দোয়াও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

মরহুম এম কে আনোয়ারের বড় ছেলে মাহমুদ আনোয়ার কাইজারের আয়োজনে হোমনা,মেঘনা ও তিতাস উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের প্রায় ৫ হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

এতে বক্তব্য রাখেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুইয়া, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রাক্তণ এপিএস-২ ইঞ্জিনিয়ার এম এ মতিন খান, কুমিল্লা জেলা বিএনপির আহবায়ক মো. আক্তারুজ্জামান সরকার, সদস্য সচিব এ এফ এম তারেক মুন্সী, হোমনা উপজেলা বিএনপির আহবায়ক মো. জহিরুল হক জহর, সদস্য সচিব মো. মহিউদ্দিন, পৌর বিএনপির সভাপতি মো. মোজাম্মেল হক মুকুল,শাহ আলম হিমেল,মো. অহিদুজ্জামান মোল্লা প্রমুখ।

পরে মরহুম এমকে আনোয়ারের বড় ছেলে মাহমুদ আনোয়ার কাইজার তাঁর বাবা মায়ের রুহের মাগফেরাত কামনায় হোমনা ও মেঘনা উপজেলার ৫০ টি মাদ্রাসায় ৫ হাজার টাকা করে ২ লাখ ৫০ হাজার টাকা অনুদান বিতরণ করেন।

উল্লেখ্য ১৯৩৩ সালে ১ জানুয়ারী কুমিল্লা জেলার হোমনা উপজেলার ওপারচর গ্রামের এক মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন। ২০১৭ সালের ২৪ অক্টোবর ঢাকার এলিফ্যান্ট রোডের নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত