অবশেষে পরীক্ষায় বসছেন ৯ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তিচ্ছুরা « বাংলাখবর প্রতিদিন

অবশেষে পরীক্ষায় বসছেন ৯ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তিচ্ছুরা

স্টাফ রিপোর্টার
আপডেটঃ ২৪ অক্টোবর, ২০২৪ | ১১:২৯
স্টাফ রিপোর্টার
আপডেটঃ ২৪ অক্টোবর, ২০২৪ | ১১:২৯
Link Copied!

বিগত বছরের এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের প্রায় ১১ মাস পর আগামীকাল শুক্রবার (২৫ অক্টোবর) অনুষ্ঠিত হতে যাচ্ছে কৃষি গুচ্ছভুক্ত দেশের ৯টি কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা।

এদিন বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সারা দেশে আটটি মূল কেন্দ্র ও তিনটি উপকেন্দ্রে ভর্তি পরীক্ষা নেওয়া হবে।

কৃষি গুচ্ছ ভর্তি কমিটি সূত্র জানায়, এবার কৃষি গুচ্ছভুক্ত ৯টি বিশ্ববিদ্যালয়ে মোট আসন তিন হাজার ৭১৮টি। আবেদন করেছেন ৭৫ হাজার ১৭ জন শিক্ষার্থী। সেই হিসাবে এক আসনের বিপরীতে লড়বেন প্রায় ২০ জন ভর্তিচ্ছু।

বিজ্ঞাপন

যে ৮ কেন্দ্রে হবে ভর্তি পরীক্ষাঃ
নির্ধারিত আটটি মূল কেন্দ্র হলো— শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি), বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি), বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় ও হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়।

এছাড়া তিনটি উপকেন্দ্রেও ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সেগুলো হলো- ঢাকা বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

নানান কারণে এবার ২০২৩-২৪ শিক্ষাবর্ষে কৃষি গুচ্ছে কয়েক দফায় ভর্তি পরীক্ষার দিন-তারিখে পরিবর্তন আনা হয়। এতে ভর্তি পরীক্ষার অভিনব জটে পড়ে হতাশায় শিক্ষার্থীরা। দীর্ঘদিন অপেক্ষার পর পরীক্ষায় বসতেও অনেকের অনীহা। ফলে পরীক্ষায় উপস্থিতি কম হতে পারে বলে ধারণা করছেন খোদ ভর্তি কমিটির সদস্যরা।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত