ডাক্তার নাম ব্যবহার করে চিকিৎসা দিচ্ছেন উপসহকারী মেডিকেল অফিসার রবিউল ইসলাম « বাংলাখবর প্রতিদিন

ডাক্তার নাম ব্যবহার করে চিকিৎসা দিচ্ছেন উপসহকারী মেডিকেল অফিসার রবিউল ইসলাম

ইনছান আলী, স্টাফ রিপোর্টার
আপডেটঃ ২৬ অক্টোবর, ২০২৪ | ১১:২১
ইনছান আলী, স্টাফ রিপোর্টার
আপডেটঃ ২৬ অক্টোবর, ২০২৪ | ১১:২১
Link Copied!

ঝিনাইদহের সদর উপজেলা ডাকবাংলা বাজার সহ বিভিন্ন উপজেলায় নামে-বেনামে চেম্বার খুলে ডাক্তার এবং অভিজ্ঞ ডাক্তার সাইনবোর্ড লাগিয়ে, প্যাড-ভিজিটিং কার্ডে ডাক্তার নাম ব্যাবহার করছেন যারা তাদের অনেকেই ডাক্তারই নন।

সরেজমিন অনুসন্ধানে দেখা যায়, ঝিনাইদহের ডাকবাংলা বাজারে ‘নুর জাহান মেমোরিয়াল মেডিক্যাল সেন্টারে’ প্রতিদিন বিকাল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত যিনি রোগী দেখছেন এবং তিনি যে প্রেসক্রিপশন বা ব্যবস্থাপত্র লিখেছেন, সেখানে তিনার পরিচয় লেখা আছে ডাক্তার মোঃ রবিউল ইসলাম। নামের নিচে ডিগ্রি লেখা,ডিএমএফ (ঢাকা) সিএম এফ (আল্ট্রা), তার নিচে লেখা,বাত ব্যাথা, মেডিসিন, মা ও শিশু রোগের চিকিৎসক। ডাক্তার না হয়েও ডাক্তার পরিচয় দিয়ে দিনে দুপুরে প্রকাশ্যে জনগণের সাথে প্রতারণা করে চিকিৎসা দিয়ে যাচ্ছেন এই মোঃ রবিউল ইমলাম, তিনি মুলত হরিনাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর একজন উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার।

বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল অ্যাক্ট ২০ডিসেম্বর-২০১০-এ প্রকাশিত গেজেট এর ধারা ২২এর (১) ও ২৯এর (১) এর আওতায় এমবিবিএস ও বিডিএস ডিগ্রি বাদে অন্য যারা বিভিন্ন ভাবে চিকিৎসাসেবার সাথে যুক্ত আছেন তিনারা নামের আগে ডাক্তার পদবী ও নামের পরে ডিগ্রি ব্যবহার করলে তা অপরাধ ও প্রতারণা বলে গণ্য হবে।

বিজ্ঞাপন

তবে,বিকল্প ধারার চিকিৎসা পদ্ধতির পেশাধারীরা নামের পূর্বে: ইন্টিগ্রেটেড ফিজিশিয়ান, কমপ্লিমেন্টারি ফিজিশিয়ান, ইন্টিগ্রেটেড মেডিসিন প্র্যাকটিশনার, কমপ্লিমেন্টারি মেডিসিন প্র্যাকটিশনার- পদবী ব্যবহার করতে পারেন কিন্তু তারা কোনো ভাবেই নামের আগে ডাক্তার পদবি লিখতে পারেন না ও নামের পরে ডিগ্রি লিখতে পারবেন না। যদি কেউ আইন অমান্য করে তা করেন তবে সেটা অবশ্যই অপরাধ বা প্রতারণা বলে গণ্য হবে। অর্থাৎ ভূয়া ডাক্তার হিসাবে গণ্য হবে।

প্রকৃত ডাক্তার না হয়েও নিজের নামের সাথে ডাক্তার সংযুক্ত করে কিভাবে চিকিৎসা দিচ্ছেন, এই বিষয়ে কথা হয় হরিনাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার মো:রবিউল ইসলামের সাথে,তিনি সাংবাদিকদের বলেন আমরা নামের আগের ডাক্তার লিখতে পারবো,আমার মতো অনেকেই আছেন যিনারা ডাক্তার পরিচয়ে চিকিৎসা দিয়ে যাচ্ছেন। তাছাড়া আমি সারা দিন চাকরি করে বিকাল থেকে ওখানে রুগী দেখি, খুব বেশি রুগী আমান হয় না। আর যদি সম্ভব হয় তাহলে নিইজটা করার দরকার নাই।

এবিষয়ে ঝিনাইদহের বিভিন্ন তৃনমুল পর্যায়ের সাধারণ ভুক্তভোগী জনগণের সাথে কথা বলে জানাযায়, তারা চিকিৎসা সেবা নিতে আসেন বিভিন্ন লোকাল ক্লিনিক, চেম্বার বা ডায়াগনস্টিক সেন্টারে সেখানে বড়ো করে ডাক্তার লেখা থাকে, প্যাডে ডাক্তার লেখা থাকে, ভিজিটিং কার্ডে ডাক্তার লেখা থাকে, তাহলে আমরা কিভাবে বুঝবো কারা ডাক্তার আর কারা ছদ্মবেশী।

বিজ্ঞাপন

সাধারণ জনগণের চিকিৎসা সেবা নিশ্চিত করার দ্বায়িত্ব জেলা সিভিল সার্জন,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও জেলা প্রশাসনের হাতে তারাই যদি সব জেনে শুনে অদৃশ্য কোনো নিয়ন্ত্রনে নিরব ভুমিকায় থাকেন তবে এই ধরনের ভূয়া ডাক্তারের ছড়াছড়ি হয়ে যাবে। সুচিকিৎসা থেকে বঞ্চিত হবে সাধারণ জনগণ।

রবিউলের ডাক্তার পরিচয়ে চিকিৎসা বানিজ্যের বিষয়ে কথা হয় ঝিনাইদহ সদর উপজেলা উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাক্তার মিথিলা ইসলামের সাথে,তিনি সাংবাদিকদের কাছ থেক রবিউলের বিস্তারিত তথ্য সংগ্রহ করেন এবং তিনি বিষয়টি খোজ নিয়ে ব্যাবস্থা নেবার আশ্বাস দেন।

বিষয়:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত