ইসরায়েল-ফিলিস্তিন ইস্যুতে বৈশ্বিক সমাবেশে বাংলাদেশের অংশগ্রহণ « বাংলাখবর প্রতিদিন

ইসরায়েল-ফিলিস্তিন ইস্যুতে বৈশ্বিক সমাবেশে বাংলাদেশের অংশগ্রহণ

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ৩১ অক্টোবর, ২০২৪ | ২:৪৪
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ৩১ অক্টোবর, ২০২৪ | ২:৪৪
Link Copied!
ছবি সংগৃহীত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

“সৌদি আরবের রিয়াদে দুই দিনব্যাপী (৩০-৩১ অক্টোবর) ইসরায়েল-ফিলিস্তিন সমস্যার দ্বি-রাষ্ট্রীয় সমাধান বাস্তবায়নে আয়োজিত বৈশ্বিক সমাবেশের অনুষ্ঠানে অংশ নিয়েছে বাংলাদেশ।

বুধবার (৩০ অক্টোবর) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুকে এক পোস্টে এই তথ্য জানানো হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, অতিরিক্ত পররাষ্ট্র সচিব ড. নজরুল ইসলামের নেতৃত্বে দ্বি-রাষ্ট্রীয় সমাধান বাস্তবায়নে আয়োজিত বৈশ্বিক সমাবেশের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেয় বাংলাদেশ।

বিজ্ঞাপন

বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধান ড. নজরুল ইসলাম এ সমাবেশ আয়োজনের জন্য আয়োজক দেশ সৌদি আরব ও গ্লোবাল অ্যালায়েন্সের সহ-আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।

প্রতিনিধি দল ফিলিস্তিন ও মধ্যপ্রাচ্য অঞ্চলে সার্বিক ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় একটি দ্বি-রাষ্ট্রীয় সমাধানের জন্য সুনির্দিষ্ট ও সময়সীমা বেঁধে দেওয়ার পদক্ষেপসহ একটি রোডম্যাপের প্রতিশ্রুতিতে পৌঁছানোর প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

সৌ‌দি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান বিন আব্দুল আজিজ উচ্চ পর্যায়ের অনুষ্ঠানটি উদ্বোধন করেন। অনুষ্ঠানে ওআইসি, আরব লীগ ও জাতিসংঘের সদস্য দেশের প্রায় ৯০টি প্রতিনিধি দল অংশগ্রহণ করে।

বিজ্ঞাপন

অংশগ্রহণকারী প্রতিনিধিদের আলোচনা থেকে একটি রোডম্যাপ গ্রহণের লক্ষ্যে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ঊর্ধ্বতন কর্মকর্তাদের একটি সভা অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে।”

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত