‘সীমান্তের এক ইঞ্চি জমি নিয়েও আপস করবে না ভারত’ « বাংলাখবর প্রতিদিন

‘সীমান্তের এক ইঞ্চি জমি নিয়েও আপস করবে না ভারত’

আন্তর্জাতিক ডেস্ক
আপডেটঃ ২ নভেম্বর, ২০২৪ | ১২:০০
আন্তর্জাতিক ডেস্ক
আপডেটঃ ২ নভেম্বর, ২০২৪ | ১২:০০
Link Copied!

প্রতি বছরের মতো এবারও দীপাবলির দিন ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে কাটিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তে কাটানো দিনটিতে ভারতীয় সেনাবাহিনীর ভূয়সী প্রশংসা করেছেন তিনি। আর সেখান থেকেই তিনি কড়া হুশিয়ারি দিয়েছেন যে, সীমান্তের জমি নিয়ে ভারত কোনো ধরনের আপস করবে না।

সীমান্তে দেওয়া বক্তব্যে মোদী বলেন, এই দেশে এখন এমন সরকার রয়েছে, যারা দেশের এক ইঞ্চি জমিও বেহাত হতে দেবে না। একবিংশ শতাব্দীর চাহিদা মাথায় রেখেই আমরা আমাদের সেনাবাহিনী, নিরাপত্তা বাহিনীকে আধুনিক অস্ত্রশস্ত্র সরবরাহ করে চলেছি। আমাদের সশস্ত্রবাহিনীকে বিশ্বের সবচেয়ে আধুনিক সেনাবাহিনীর মধ্যে অন্যতম বাহিনী করতে চাই। প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভর হয়ে ওঠার জন্যই আমাদের এই প্রচেষ্টা।

তিনি সেনাদের ‍উদ্দেশ্যে আরও বলেন, ভারতের মানুষ আপনাদের কারণে তাদের দেশ নিরাপদ মনে করে। বিশ্ব যখন আপনাদের দেখে, তখন ভারতের শক্তি দেখে। শত্রুরা যখন আপনাদের দেখে, তারা তাদের অশুভ পরিকল্পনার সমাপ্তি দেখতে পায়।

বিজ্ঞাপন

‘আজ ভারত নিজস্ব সাবমেরিন বানাচ্ছে। আমাদের তেজস যুদ্ধবিমান বিমান বাহিনীর আরও শক্তি বাড়িয়েছে। আজ ভারত অস্ত্র রপ্তানির জন্য পরিচিত। বিশ্বের একাধিক দেশে প্রতিরক্ষা সামগ্রী রপ্তানি করছে আমাদের দেশ।’

২০১৪ সালে প্রথমবার প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে প্রতিবছরই ভারতীয় সেনাদের সঙ্গে দীপাবলি উদযাপন করেন নরেন্দ্র মোদী। ভারতের বিভিন্ন প্রান্তের সীমান্তে গিয়ে সেনা জওয়ানদের সঙ্গে সারা দিন কাটান তিনি।

এ বছর মোদী ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটের কাছে ভারত-পাকিস্তান সীমান্তে থাকা সেনাদের সঙ্গে দেখা করেন ও তাদের মিষ্টিমুখ করান।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত