পাকিস্তানের ৪২ প্রেক্ষাগৃহে উর্দুতে শাকিবের ‘তুফান’ « বাংলাখবর প্রতিদিন

পাকিস্তানের ৪২ প্রেক্ষাগৃহে উর্দুতে শাকিবের ‘তুফান’

বিনোদন ডেস্ক
আপডেটঃ ২ নভেম্বর, ২০২৪ | ১২:৪১
বিনোদন ডেস্ক
আপডেটঃ ২ নভেম্বর, ২০২৪ | ১২:৪১
Link Copied!

দেশ সেরা চিত্রনায়ক শাকিব খান অভিনীত আলোচিত সিনেমা ‘তুফান’। শুক্রবার (১ নভেম্বর) পাকিস্তানের ৪২টি মাল্টিপ্লেক্সের ১২৮টির বেশি পর্দায় উর্দু ভাষায় মুক্তি পাচ্ছে সিনেমাটি। এটি পরিচালনা করেছেন রায়হান রাফি।

জানা যায়, পাকিস্তানের সিন্ধু প্রদেশের বড় দুই শহর করাচি ও হায়দরাবাদের ৬টি মাল্টিপ্লেক্স মুক্তি পাচ্ছে তুফান। তা ছাড়া পাঞ্জাব প্রদেশের লাহোর, ইসলামাবাদ, মুলতান, ফয়সালাবাদ, গুজরানওয়ালা, গুজরাটসহ ১৩টি শহরের ৩৬টি মাল্টিপ্লেক্স মুক্তি পাচ্ছে সিনেমাটি। পাকিস্তানের দর্শকদের জন্য সিনেমাটি উর্দু ভাষায় ডাবিং করা হয়েছে।

এ বিষয়ে শাকিব খান বলেন, “বাংলাদেশি সিনেমার গ্র্যান্ড বিশ্ব যাত্রা ‘প্রিয়তমা’ দিয়ে শুরু হয়। ‘প্রিয়তমা’ সিনেমার গান এবং সিনেমা ছড়িয়েছে গ্লোবালি। সংবাদমাধ্যমে ওই সময়েই জানতে পেরেছি, সারা বিশ্বসহ পাকিস্তানেও আমার সিনেমা বা আমাকে নিয়ে তীব্র আগ্রহের কথা। ‘রাজকুমার’ সিনেমার ক্ষেত্রেও তাই ঘটেছে।”

বিজ্ঞাপন

“অবশেষে পাকিস্তানি সিনেমাপ্রেমীরা তাদের সিনেমা হলে ‘তুফান’ দেখবে, তা–ও আবার ১২৮টির বেশি পর্দায়— এটা যেন হওয়ারই ছিল। আর এটা শুধু আমার একার নয়, বাংলাদেশি ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য দুর্দান্ত সংবাদ।” বলেন শাকিব খান।

পাকিস্তানে ‘তুফান’ সিনেমার মুক্তি নিয়ে অনেক দিন ধরেই আলোচনা চলছিল। উর্দু ভাষায় সিনেমাটি ডাবিং করার পর মুক্তি দেওয়া হয় ট্রেইলার। তারপর থেকে পাকিস্তানে সিনেমাটি নিয়ে উন্মাদনা আরো বেড়ে যায়। এ নিয়ে নানারকম অভিব্যক্তি প্রকাশ করতেও দেখা যায় নেটিজেনদের।

সিনেমাটিতে দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান। তার সঙ্গে আছেন বাংলাদেশের নাবিলা ও পশ্চিমবঙ্গের মিমি চক্রবর্তী। আরো আছেন চঞ্চল চৌধুরী, শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত প্রমুখ।

বিজ্ঞাপন

গত ঈদুল আজহায় বাংলাদেশে মুক্তি পায় সিনেমাটি। এরপর যুক্তরাষ্ট্র, কানাডা, ভারতসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশেও মুক্তি পায় এটি। গত সেপ্টেম্বর থেকে ওটিটি প্ল্যাটফর্ম হইচই ও চরকিতেও দেখা যাচ্ছে ‘তুফান’।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত