সিরাজগঞ্জে ফায়ার সার্ভিসকে প্রথম শ্রেণীতে উন্নতীকরণ ও প্রশিক্ষিত ডুবুরি টিমের দাবিতে মানববন্ধন « বাংলাখবর প্রতিদিন

সিরাজগঞ্জে ফায়ার সার্ভিসকে প্রথম শ্রেণীতে উন্নতীকরণ ও প্রশিক্ষিত ডুবুরি টিমের দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার
আপডেটঃ ৩ নভেম্বর, ২০২৪ | ৬:৪৪
স্টাফ রিপোর্টার
আপডেটঃ ৩ নভেম্বর, ২০২৪ | ৬:৪৪
Link Copied!

সিরাজগঞ্জের ফায়ার সার্ভিসকে প্রথম শ্রেণীতে উন্নতীকরণ ও প্রশিক্ষিত ডুবুরি টিমের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর বরাবর স্মারক লিপি সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সিরাজগঞ্জের স্টেশন অফিসার মোঃ আতাউর রহমান নিকট হস্তান্তর করা হয়।

রবিবার (৩ নভেম্বর) সকাল ১১টার দিকে সিরাজগঞ্জ শহরের বি. এ. কলেজ রোডের পাশে আমরা সিরাজগঞ্জ বাসীর ব্যানারে ফায়ার সার্ভিসকে প্রথম শ্রেণীতে উন্নতীকরণ ও প্রশিক্ষিত ডুবুরি টিমের দাবিতে মানববন্ধন অনুষ্ঠানিত হয়।

সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ হারুন অর রশিদ খান হাসান এর সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।

বিজ্ঞাপন

অনুষ্ঠানের প্রধান অতিথি সাইদুর রহমান বাচ্চু বলেন, সিরাজগঞ্জে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের এ ডুবুরি ইউনিট থাকা জরুরি। কারণ গত কয়েকদিন আগে যমুনা নদীতে সবুজ কানন স্কুলের নবম  শ্রেণীর  ছাত্র জাহিদুল ইসলাম জিহাদ বন্ধুদের সাথে গোসল করতে গিয়ে দুপুরে ডুবে যায়। তখন সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স সিরাজগঞ্জের ইউনিট অনেক খোঁজা খঁজি করে ব্যর্থ হয়।

পরে রাজশাহী থেকে ডুবুরি ইউনিট আনা হয়। ঠিক ডুবু‌রী টিম আসতে আসতে সেই পানিতে পড়া ব্যক্তিরা মারা যায়। তাই আমি হুঁশিয়ারি করে বলতে চাই খুব দ্রুত সময়ের মধ্যে সিরাজগঞ্জে ডুবুরি ইউনিট সংযুক্ত করতে হবে অন্যথায় কঠোর থেকে কঠোর আন্দোলন করা হবে। আমরা চাইনা আর কোন মায়ের কোল খালি হোক।

উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন এবং বক্তব্যে রাখেন , নোটারি পাবলিক অ্যাডভোকেট ও কর আইনজীবী কল্যাণ সাহা, মাওলানা ভাসানী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সিরাজ উদ্দিন, জেলা বিএনপি দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ,টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ফেরদৌস হাসান, সিরাজগঞ্জ প্রেসক্লাবের অর্থ সম্পাদক নুরুল ইসলাম  রইচী।

বিজ্ঞাপন

সলংগা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দুলাল উদ্দিন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক শিক্ষক আইয়ুব আলী, মাওলানা ভাসানী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মনিষা বিশ্বাস, প্রভাষক হাসিব মাকসুদ, প্রভাষক শামীমা ইয়াসমিন শীলা, প্রভাষক শারমিন আক্তার প্রমুখ। 

এ ছাড়াও মানববন্ধনে সিরাজগঞ্জ শহরের স্কুল ও কলেজের শিক্ষক, ছাত্র-ছাত্রীরা, সুধীজন, প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

বিষয়:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত