হলিউডে ‘বি' গ্রেড ছবিতে অভিনয়ের কারণ জানালেন প্রিয়াংকা « বাংলাখবর প্রতিদিন

হলিউডে ‘বি’ গ্রেড ছবিতে অভিনয়ের কারণ জানালেন প্রিয়াংকা

বিনোদন ডেস্ক
আপডেটঃ ৬ নভেম্বর, ২০২৪ | ৩:১০
বিনোদন ডেস্ক
আপডেটঃ ৬ নভেম্বর, ২০২৪ | ৩:১০
Link Copied!

বলিউডে একসময় একতরফা সিনেমা করেছেন অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া। তারপর হলিউডে পাড়ি দিয়েছেন এ অভিনেত্রী। সেখানেও গান, টিভি সিরিজ ও ছবিতে কাজের পাশাপাশি রিয়্যালিটি শোয়েও যোগ দিয়েছেন প্রিয়াংকা চোপড়া।

‘কোয়ান্টিকো’, ‘বেওয়াচ’, ‘দ্য ম্যাট্রিক্স রিসারেকশনস’ এবং সম্প্রতি ‘সিটাডেল’, হলিউডের প্রতিটি কাজে দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন এ অভিনেত্রী। তবে হলিউডে সফরের শুরুর দিকে কেন ‘বি-গ্রেড’ ছবিতে অভিনয় করেছিলেন প্রিয়াংকা চোপড়া তা নিয়ে প্রশ্ন উঠেছে একাধিকবার।

এ বিষয়ে প্রিয়াংকা চোপড়া বলেন, বলিউডে আমাকে ক্রমশ কোণঠাসা করা হচ্ছিল। একটা সময়ের পর আমাকে কোনো ছবিতে নেওয়া হচ্ছিল না। লোকজনের সঙ্গে মতান্তর হচ্ছিল।

বিজ্ঞাপন

তিনি বলেন, এখানেই শেষ নয়; এই খেলায় আমি পারদর্শী নই। ইন্ডাস্ট্রির অন্দরে এত রাজনীতি সামাল দিতে দিতে ক্লান্ত হয়ে পড়েছিলাম আমি। বলে দিয়েছিলাম— আমি বিরতি চাই।

বলিউডের এত সাফল্যের পেছনে ফেলে কেন তিনি হলিউডে পাড়ি দিলেন? তা-ও আবার ছোটখাটো চরিত্রে অভিনয়ের জন্য? প্রায়ই এই প্রশ্নের মুখোমুখি হন অভিনেত্রী।

এ প্রসঙ্গে তিনি বলেন, যে কোনো ছোটখাটো চরিত্রে অভিনয়ে রাজি হয়েছিলাম আমি। কারণ ইংরেজি ভাষায় ফিল্মোগ্রাফ অর্থাৎ ছবি করার অভিজ্ঞতা সঞ্চয় করতে হতো আমাকে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, অনেকে যারা আমাকে বলিউডে অভিনয় করার সময় থেকে চেনেন, তারা প্রায়শই আমাকে প্রশ্ন করেন— কেন আমি হলিউডে ছোট চরিত্রে ও ‘বি’ গ্রেড ছবিতে কাজ করছি। তাদের কাছে এটাই আমার উত্তর।

উল্লেখ্য, হলিউডে ‘বি’ গ্রেড ছবিতে অভিনয় করেও ডওয়াইন জনসন ও রিচার্ড ম্যাডেনের মতো নামজাদা হলি অভিনেতার সঙ্গে অভিনয় করে ফেলেছেন ‘দেশি গার্ল’।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত