পেঁয়াজ আমদানিতে সব শুল্ক প্রত্যাহার « বাংলাখবর প্রতিদিন

পেঁয়াজ আমদানিতে সব শুল্ক প্রত্যাহার

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ৬ নভেম্বর, ২০২৪ | ১১:৩০
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ৬ নভেম্বর, ২০২৪ | ১১:৩০
Link Copied!

পেঁয়াজ দাম কমাতে আমদানি পর্যায়ে পণ্যটির সব ধরনের শুল্ক প্রত্যাহার করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এর ফলে আমদানিতে আমদানিকারকদের এক টাকাও আর শুল্ক দিতে হবে না। আর এই সদ্ধিান্ত ১৫ জানুয়ারি পর্যন্ত বলবত্ থাকবে। বুধবার এ বিষয়ে এনবিআরের পক্ষ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

সূত্র জানায়, দেশে শুল্কমুক্ত পেঁয়াজ আমদানির সুযোগ তৈরি হয়েছে। বাজারে পঁেয়াজের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রবণতা কমিয়ে এনে ভোক্তাকে স্বসি্ত দিতে এ সদ্ধিান্ত নেওয়া হয়েছে। শুল্ক প্রত্যাহারের প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছেন অর্থ উপদষ্টো ড. সালেহউদ্দিন আহমেদ।

পেঁয়াজ আমদানিতে ৫ শতাংশ আমদানি শুল্ক অবশষ্টি ছিল। বৃহস্পতিবার পেঁয়াজ ওপর থেকে এই ৫ শতাংশ আমদানি শুল্ক কমানোর সুপারিশ করে এনবিআরের কাছে প্রস্তাব দেয় বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন। যা পর্যালোচনা করে এ সদ্ধিান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

সর্বশেষ মূল্য কমাতে চালের ওপর দুদফায় ৬২ দশমিক ৫ শতাংশ শুল্ক কমিয়ে শূন্য শতাংশ করা হয়। এছাড়া চিনির ওপর ৩০ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ এবং ভোজ্যতেলে ১০ শতাংশ থেকে ৫ শতাংশে নামিয়ে আনা হয়। সেপ্টেম্বরে নিয়ন্ত্রণমূলক শুল্ক ১০ শতাংশ থেকে ৫ শতাংশ প্রত্যাহার করা হয়েছিল পেঁয়াজের ক্ষেত্রেও। এখন এ ৫ শতাংশ শুল্কও তুলে নেওয়া হয়েছে।

রাজধানীর খুচরা বাজারে প্রতি কেজি দেশি পেঁয়াজ সর্বোচ্চ ১৫০ টাকায় বিক্রি হচ্ছে। যা এক মাস আগে ১১৫ টাকা ছিল। আর আমদানি করা প্রতি কেজি পেঁয়াজ খুচরা পর্যায়ে সর্বোচ্চ বিক্রি হচ্ছে ১২০ টাকা। যা এক মাস আগে ১০০ টাকায় বিক্রি হয়েছে।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত