ইরানে ইসরাইলের হয়ে গুপ্তচরবৃত্তি, ৪ জনের মৃত্যুদণ্ড « বাংলাখবর প্রতিদিন

ইরানে ইসরাইলের হয়ে গুপ্তচরবৃত্তি, ৪ জনের মৃত্যুদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক
আপডেটঃ ৬ নভেম্বর, ২০২৪ | ১১:৩৬
আন্তর্জাতিক ডেস্ক
আপডেটঃ ৬ নভেম্বর, ২০২৪ | ১১:৩৬
Link Copied!

ইসরাইলের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে অভিযুক্ত চারজনকে প্রাথমিকভাবে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। ইরানের পশ্চিম আজারবাইজান প্রদেশের বিচার বিভাগের জনসংযোগ অফিস বুধবার এ তথ্য জানিয়েছে।

এই রায় ইরানের ওরুমিয়েহ বিপ্লবী আদালত কর্তৃক ঘোষণা করা হয়।

এদিন বিচার বিভাগের জনসংযোগ অফিসের এক বিবৃতিতে বলা হয়েছে, এই চারজনের মধ্যে তিনজনকে একটি মামলায় এবং অন্য একজনকে আলাদা একটি মামলায় দোষী সাব্যস্ত করা হয়েছে।

বিজ্ঞাপন

এদের বিরুদ্ধে ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সহযোগিতা এবং ইসরাইলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ আনা হয়েছে।

বিবৃতিতে আরও জানানো হয়, অভিযুক্তদের মধ্যে তিনজন ইরানের বিখ্যাত বিজ্ঞানী শহিদ মোহসেন ফখরিজাদেহ হত্যাকাণ্ডে ব্যবহৃত সরঞ্জামাদি দেশে প্রবেশ করানোর কাজে যুক্ত ছিল। তারা ইসরাইলের মোসাদ নেটওয়ার্ককে এই কার্যক্রম পরিচালনায় সহায়তা করে।

মোহসেন ফখরিজাদেহ হত্যাকাণ্ডঃ

বিজ্ঞাপন

ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিরক্ষা উদ্ভাবন ও গবেষণা সংস্থার প্রধান মোহসেন ফখরিজাদেহ ২০২০ সালের ২৭ নভেম্বর তেহরান প্রদেশের দামাভান্দ কাউন্টির আবসার্দ শহরে একটি সন্ত্রাসী হামলায় নিহত হন।

এই মামলার আসামিরা মোসাদের মাধ্যমে পরিকল্পনা ও সরঞ্জাম সরবরাহে সহায়তা করে বলে অভিযোগ করা হয়েছে।

সূত্র: ইরনা

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত