২৭তম বিসিএসে বাদ পড়া ১১১৪ জনের রিভিউ শুনবেন আপিল বিভাগ « বাংলাখবর প্রতিদিন

ভাগ্য কি খুলবে তাদের ?

২৭তম বিসিএসে বাদ পড়া ১১১৪ জনের রিভিউ শুনবেন আপিল বিভাগ

বিশেষ প্রতিনিধি
আপডেটঃ ৭ নভেম্বর, ২০২৪ | ১২:১৬
বিশেষ প্রতিনিধি
আপডেটঃ ৭ নভেম্বর, ২০২৪ | ১২:১৬
Link Copied!
২৭ তম বিসিএস ইস্যুতে আপিল বিভাগ -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

বহুল আলোচিত ২৭তম বিসিএসে প্রথম মৌখিক পরীক্ষা বাতিল করার রায় বৈধ ঘোষণা বহাল রেখে আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে এক হাজার ১১৪ জনের রিভিউ আবেদন শুনবেন সর্বোচ্চ আদালত। আগামী ৪ ডিসেম্বর রিভিউ আবেদনের ওপর শুনানি হবে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সালাউদ্দিন দোলন, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

বিজ্ঞাপন

২০১০ সালে ২৭তম বিসিএস’র প্রথম মৌখিক পরীক্ষা বাতিল করার বৈধ ঘোষণার হাইকোর্টের রায় বহাল রাখেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এদিকে দ্বিতীয় মৌখিক পরীক্ষা অবৈধ ঘোষণার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সরকারের করা লিভ টু আপিল কিছু পর্যবেক্ষণসহ নিষ্পত্তি করা হয়।

সেসময় প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিমের নেতৃত্বে আপিল বিভাগের ছয় বিচারপতির বেঞ্চ এ রায় দেন।

২০০৭ সালে জরুরি অবস্থার সময় সরকার অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ২৭তম বিসিএস পরীক্ষার প্রথম মৌখিক পরীক্ষার ফল বাতিল করে। মৌখিক পরীক্ষার ফল বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে উত্তীর্ণরা রিট আবেদন দায়ের করেন। ২০০৮ সালের ৩ জুলাই বিচারপতি মো. আবদুর রশিদ ও বিচারপতি মো. আশফাকুল ইসলাম সমন্বয়ে গঠিত বেঞ্চ সরকারের সিদ্ধান্তকে বৈধতা দিয়ে রায় দেন। সেই রায়ের বিরুদ্ধে সংশ্লিষ্ট রিট আবেদনকারীরা আপিল বিভাগে লিভ টু আপিল করেন।

বিজ্ঞাপন

অপরদিকে হাইকোর্টের আরেকটি বেঞ্চ তিনটি পৃথক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে দ্বিতীয়বার মৌখিক পরীক্ষা গ্রহণ করাকে অবৈধ ঘোষণা করেন। বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরীর নেতৃত্বাধীন বেঞ্চ গত বছরের ১১ নভেম্বর এ রায় দেন। সরকার ওই রায়ের বিরুদ্ধে তিনটি লিভ টু আপিল আবেদন দাখিল করেন। একইদিন আপিল বিভাগ কিছু পর্যবেক্ষণসহ এই আবেদনগুলোরও নিষ্পত্তি করেন।

২০০৭ সালের ২১ জানুয়ারি ২৭তম বিসিএসের প্রথম মৌখিক পরীক্ষায় তিন হাজার ৫৬৭ জন উত্তীর্ণ হন। ওই বছরের ৩০ জুন জরুরি অবস্থার সরকার প্রথম মৌখিক পরীক্ষার ফল বাতিল করে দেয় এবং এর দুইদিন পর প্রথম মৌখিক পরীক্ষার ফল বাতিল করা হয়। ওই বছরের ২৯ জুলাই দ্বিতীয় মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২০০৮ সালের ২৩ সেপ্টেম্বর প্রকাশিত ফল অনুযায়ী দ্বিতীয় মৌখিক পরীক্ষায় ৩২২৯ জন উত্তীর্ণ হয়। পরে তাদের চাকরিতে নিয়োগ দেওয়া হয়।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত