‘৭ বছর ধরে বেড়ে চলা মূল্যস্ফীতি হঠাৎ কমানো যাবে না’ « বাংলাখবর প্রতিদিন

‘৭ বছর ধরে বেড়ে চলা মূল্যস্ফীতি হঠাৎ কমানো যাবে না’

স্টাফ রিপোর্টার
আপডেটঃ ৭ নভেম্বর, ২০২৪ | ১১:৫৭
স্টাফ রিপোর্টার
আপডেটঃ ৭ নভেম্বর, ২০২৪ | ১১:৫৭
Link Copied!

অর্থনীতি স্থিতিশীল হওয়ার জন্য সবাইকে ধৈর্য্য ধরার আহ্বান জানিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, ৭ বছর ধরে বেড়ে চলা মূল্যস্ফীতি হঠাৎ করেই কমানো যাবে না। আজ বৃহস্পতিবার সচিবালয়ে মূল্যস্ফীতি নিয়ে সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

গভর্নর বলেন, অক্টোবরে দেশের সার্বিক মূল্যস্ফীতি ১০ শতাংশ ছাড়ালেও এটা অস্বাভাবিক কিছু নয়। মূলত আগস্ট-সেপ্টেম্বরের বন্যার কারণে মূল্যস্ফীতি বেড়েছে।

তিনি বলেন, গত সরকারের (আওয়ামী লীগ) আমলে মূল্যস্ফীতি জোর করে কমিয়ে রাখা হতো। কিন্তু জুলাইয়ের পর থেকে এটা ফ্রি। যার কারণে সঠিক তথ্যই ওঠে আসছে।

বিজ্ঞাপন

ড. আহসান এইচ মনসুর বলেন, পণ্যের দাম কমিয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আরও সময় লাগবে। এটি স্থিতিশীল হতে ১২ থেকে ১৮ মাস সময় লাগবে। সবাইকে ধৈর্য্য ধরতে হবে।

তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম কম আছে। ডলার রেট বর্তমানে স্থিতিশীল আছে। সুতরাং মূল্যস্ফীতি কমতে বাধ্য। তবে চালের দাম সহনীয় পর্যায়ে রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আরও বলেন, প্রতিনিয়ত বাজারে মনিটরিং করা হচ্ছে। অযৌক্তিকভাবে কেউ কোনো কিছু করতে পারবে না। ফুটপাতে মানুষের হাঁটার জায়গা ছেড়ে দিয়ে ব্যবসা করতে হবে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, অক্টোবর মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি বেড়ে ১০ দশমিক ৮৭ শতাংশ হয়েছে, যা সেপ্টেম্বরে ছিল ৯ দশমিক ৯২ শতাংশ। এছাড়া অক্টোবরে সার্বিক খাদ্য মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ১২ দশমিক ৬৬ শতাংশ, যা সেপ্টেম্বরে ছিল ১০ দশমিক ৪০ শতাংশ।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত