ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য সমি সিদ্দিকী গ্রেফতার « বাংলাখবর প্রতিদিন

ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য সমি সিদ্দিকী গ্রেফতার

ইনছান আলী, স্টাফ রিপোর্টার
আপডেটঃ ৮ নভেম্বর, ২০২৪ | ৩:০৫
ইনছান আলী, স্টাফ রিপোর্টার
আপডেটঃ ৮ নভেম্বর, ২০২৪ | ৩:০৫
Link Copied!

ঝিনাইদহে জামায়াতে ইসলামীর কর্মী মোঃ আবদুস সালাম হত্যার ঘটনায় ১১ বছর পর সম্প্রতি মামলা হয়েছে। সেই মামলার আসামি ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য তাহজিব আলম সিদ্দিকী (সমি) গ্রেফতার হয়েছে।

গত ৭ নভেম্বর বৃহঃপতিবার রাতে ঢাকার সাভারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস।

উল্লেখ্য, সম্প্রতি সাভারে শ্রমিক অসন্তোষে সাবেক এই সংসদ সদস্য সংশ্লিষ্টতা পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। তাকে কয়েকদিন ধরে গোয়েন্দা নজরদারিতে রাখা হয়েছে। আর রাতে সাভারে তার অবস্থান শনাক্তের পর তাহজিব আলম সিদ্দিকী সমিকে গ্রেপ্তার করে র‍্যাব।

বিজ্ঞাপন

র‍্যাব জানিয়েছে, বিগত সরকার পতনের পর থেকে সাবেক এই ঝিনাইদহের -২ আসনের সংসদ সদস্য আত্মগোপনে ছিলেন। কিন্তু সাভারে শ্রমিক অসন্তোষ চলাকালে তার ইন্ধন বেশ কিছুদিন ধরে পাওয়া যাচ্ছিলো। গত কিছুদিন পুনরায় অসন্তোষ করতে কাজ করছিলো এই তাহজীব আলম সিদ্দিকী সমি। তারপর থেকে তাকে নজরদারিতে রাখা হচ্ছিলো। এরপরই আজ রাত সাড়ে দশটাই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

ঝিনাইদহে জামায়াতে ইসলামীর কর্মী মোঃ আব্দুস সালাম হত্যার ঘটনায় ১১ বছর পর গত ২৭ আগস্ট একটি মামলা হয়। মামলায় সাবেক সংসদ সদস্য তাহজিব আলম সিদ্দিকী সমি ও জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম সহ আওয়ামী লীগের ২৭০ জনকে আসামি করা হয়েছে। নিহত ব্যক্তির শ্বশুর ও কৃষি ব্যাংকের সাবেক কর্মকর্তা আবু বকর সিদ্দিক বাদী হয়ে এই মামলাটি করেন।

তাহজীব আলম সিদ্দিকী সমি রাজনীতির পাশাপাশি ব্যবসার সঙ্গে জড়িত। তিনি ডোরিন পাওয়ার লিমিটেডের মালিক, যেটিকে মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় ‘মানিকগঞ্জ পাওয়ার জেনারেশন লিমিটেড’ নামে একটি বিদ্যুৎকেন্দ্র নির্মাণের চুক্তি দেওয়া হয়। বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের সময় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ধলেশ্বরী নদীর প্রবাহ বিঘ্নিত করার অভিযোগ রয়েছে।

বিজ্ঞাপন

বিষয়:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত