রাজধানীর তিতুমীর কলেজে হতে চলছে স্মরণ কালের বৃহত্তর আন্দোলন « বাংলাখবর প্রতিদিন

বিশ্বিবদ্যালয়ের দাবিতে তিতুমীর ঐক্য

রাজধানীর তিতুমীর কলেজে হতে চলছে স্মরণ কালের বৃহত্তর আন্দোলন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ নভেম্বর, ২০২৪ | ৯:২৭
ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ নভেম্বর, ২০২৪ | ৯:২৭
Link Copied!
বারাসাত ব্যারিকেডে তিতুমীরের শিক্ষার্থীরা -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

রাজধানীর ঐতিহ্যবাহী সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসছে তিতুমীর কলেজের সকল শিক্ষার্থীরা। তবে সোমবার (১৮ নভেম্বর) কলেজটির ইতিহাসে বৃহত্তম আন্দোলন হতে চলেছে বলে জানিয়েছে তিতুমীর ঐক্য প্লাটফর্ম।

তিতুমীর ঐক্যের উপদেষ্টা আবদুল হামিদ বলেন, আমরা আমাদের একটি যৌক্তিক দাবি আদায়ের জন্য সরকারের কাছে দাবি জানিয়েছি। আমরা আমাদের দাবি আদায়ের লক্ষ্যে প্রথমে গণস্বাক্ষর কর্মসূচি পালন করি। সেই কর্মসূচিতে আমরা আমাদের দাবির পক্ষে ৯৪ পৃষ্ঠার এক প্রতিবেদন সরকারের বিভিন্ন মন্ত্রনালয়ে ও সংশ্লিষ্ট দপ্তরে পাঠায় এবং আমাদের দাবির যৌক্তিকতা তুলে ধরি।

তিনি আরো বলেন, কিন্তু তাতেও আমাদের যৌক্তিক দাবিগুলো কর্তৃপক্ষের নজরে না আসলে আমরা শান্তিপূর্ণভাবে কলেজ ক্যাম্পাসে বিভিন্ন কর্মসূচি পালন করি। তার পর বাংলা ব্লকেড নামে কর্মসূচি পালন করি। এই কর্মসূচির স্থায়িত্ব ছিলো অল্প। কারণ আমরা জনদূর্ভগের কথা চিন্তা করে এ কর্মসূচি সীমিত আকারে করা হয়।

বিজ্ঞাপন

তিতুমীর ঐক্য জানায় আমরা ‘বারাসাত ব্যারিকেড টু মহাখালী‘ এবং ‘ডেথ অব এডুকেশ‘ নামে কর্মসূচি ও পালন করি, তারপরও কর্তৃপক্ষ এতেও আমাদের সাথে আলোচনায় না আসার কারনে বাধ্য হয়ে আমরা শান্তিপূর্ন ভাবে কর্মসূচির পরিধি বাড়ানোর চেষ্টা চলছে।

দাবিতে অনড় থাকার উল্লেখ করে তিতুমীর ঐক্য থেকে জানানো হয়, আমরা আমাদের যৌক্তিক দাবি আদায় না হওয়া প্রর্যন্ত পিছ পা হবো না। কারন এ দাবি আমাদের দীর্ঘ ২৭ বছরের লালিত দাবি। তারা বলেন রাজধানীর অন্যতম বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় হয় ২০০৫ সালে। ঠিক তখনই সর্বমহল থেকে তাদের সাথে তিতুমীর বিশ্ববিদ্যালয় করার দাবি ওঠে। তিতুমীর কলেজটি বিশ্ববিদ্যালয় হওয়ার জন্য সকল যোগ্যতা থাকার পরও রাজনৈতিক কারনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় হয়। অথচ বঞ্চিত হয় ঐতিহ্যবাহী সরকারি তিতুমীর কলেজ।

দাবির পক্ষে তিতুমীর ঐক্যের নেতৃবৃন্দ বলেন, আজ আমারা তাদের দিকে তাকালে দেখতে পাই তাদের লেখা পড়ার কতোটা উন্নত হয়েছে। একটা রাষ্ট্রের সব থেকে গুরুত্বপূর্ণ অঙ্গ হলো শিক্ষা ব্যবস্থা। সেই শিক্ষা ব্যবস্থা উন্নতি করতে এত টাল বাহানা কেন? রাষ্ট্রের দায়িত্ব একজন নাগরিককে তার মৌলিক অধিকার গুলোকে প্রাধান্য দিয়ে তা পূরণ করা। তাই শিক্ষা যেহেতু একটি অন্যতম মৌলিক অধিকার, তাই আমরা এখান থেকে দূরে থাকবো কেন? আমাদেরকে বঞ্চিত করার অধিকার কারো নেই।

বিজ্ঞাপন

মূলত তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার লক্ষ্যে তিতুমীর ঐক্য থেকে গত বৃহস্পতিবার সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা এই আন্দোলনের ডাক দেন।

তারা বলেন, জনদুর্ভোগ সৃষ্টি আমাদের লক্ষ না। আমরা প্রথমে শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়েছি। কিন্তু এতে কর্তৃপক্ষ কর্ণপাত না করায় আমরা বাধ্য হয়ে রাস্তায় নামছি। এর দায়ভার সম্পূর্ণভাবে সরকারকেই বহন করতে হবে।

তিতুমীর ঐক্য আরো বলে, আমরা এই আন্দোলনে সড়ক ও রেলপথ অবোধ করবো। আমরা বেলা ১১ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত এ কর্মসূচি চালিয়ে যাবো। সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে তিতুমীর ঐক্য জানায়, কঠোর কর্মসূচি দিতে বাধ্য করায় জন-ভোগান্তির দায়ভার সরকারকেই নিতে হবে। এমনকি দাবি আদায়ের পূর্ব প্রর্যন্ত এ কর্মসূচি অব্যহত থাকবে বলেও জানায় তারা।

কর্মসূচিতে তারা শ্লোগান তোলেনঃ

“শিক্ষা মোদের অধিকার
শিক্ষা হবে জনতার”
”ব্যারিকেড ব্যারিকেড
বারাসাত ব্যারিকেড”
“বাশের কেল্লা গঠন করো
তিতুমীর স্বাধীন করো”
“পেতে চাইলে মুক্তি,
ছাড়ো ঢাবি ভক্তি“
“তিতুমীর চায় কি
ভার্সিটি, ভার্সিটি”
“অধ্যক্ষ না ভিসি,
ভিসি, ভিসি“
“Demand for north city
Titumir University“
“সেন্ট্রাল না স্বতন্ত্র
স্বতন্ত্র স্বতন্ত্র”
“আমার সোনার বাংলায়
বৈষম্যের ঠাঁই নাই”
“শিক্ষা নিয়ে বানিজ্য
মানিনা মানবো না”
“ঢাবির আগ্রাসন
ভেঙ্গ দাও,গুড়িয়ে দাও”

মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সরকারি ৭টি নামকরা কলেজকে নিয়ে টম-জেরি খেলা চলছে দীর্ঘদিন ধরেই। পড়ালেখার মান উন্নয়নের নামে এই ৭টি কলেজের শিক্ষার্থীদের হয়রানির শেষ নেই। বিশেষ করে সর্বাধিক শিক্ষার্থীর প্রাণকেন্দ্র সরকারি তিতুমীর কলেজ এগিয়ে আছে সামগ্রিকভাবে।

অনেকে অভিযোগ করে বলেন, তিতুমীর কলেজ সম্পূর্ণ ইউনিভার্সিটি হওয়ার যোগ্যতা রাখে। তাদের দাবি যাতে না মানতে হয়, সেজন্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভিসি সহ কর্তৃপক্ষের কুচক্রী যোগসাজশে ৭টি কলেজকে নিয়ে নাটকের মঞ্চ তৈরি করা হয়। আমরা এই নাটকের পরিসমাপ্তি চাই।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত