এবার ঢাকা মেডিকেলে ভুয়া নারী চিকিৎসক আটক « বাংলাখবর প্রতিদিন

এবার ঢাকা মেডিকেলে ভুয়া নারী চিকিৎসক আটক

স্টাফ রিপোর্টার
আপডেটঃ ১৭ নভেম্বর, ২০২৪ | ১০:৫৯
স্টাফ রিপোর্টার
আপডেটঃ ১৭ নভেম্বর, ২০২৪ | ১০:৫৯
Link Copied!
ভুয়া নারী চিকিৎসক -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

এবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নাক, কান, গলা বিভাগের ৩০৩ নম্বর ওয়ার্ড থেকে মোছাঃ পাপিয়া আক্তার স্বর্ণা(২৫) নামে এক নারী ভুয়া চিকিৎসক আটক হয়েছে।

রোববার (১৭ নভেম্বর) দুপুর পৌনে একটার দিকে ওই ভুয়া চিকিৎসককে আটক করে ঢামেক হাসপাতালের প্রশাসনিক ব্লকের পরিচালকের রুমে নিয়ে যাওয়া হয়। পরে শাহবাগ থানায় ওই ভুয়া নারী চিকিৎসককে হস্তান্তর করা হয়।

ঢাকা মেডিকেলে দায়িত্বে থাকা আনসারদের প্লাটুন কমান্ডার (পিসি) মিজানুর রহমান জানান, “বারোটার দিকে আমাদের একটি টহল টিমের সদস্যরা টহল দেওয়ার সময় নাক, কান,গলা বিভাগে ৩০৩ নম্বর ওয়ার্ডের তৃতীয় তলায় এপ্রোন পরে ঘোরাফেরা করতে দেখেন। বিষয়টি সন্দেহ হলে আনসার সদস্য ওই ওয়ার্ডে কর্মরত চিকিৎসকদেরকে ডেকে ওই নারীকে দেখান।”

বিজ্ঞাপন

“পরে ঢাকা মেডিকেলের কোনো চিকিৎসক তাকে না চিনলে ওই নারীকে প্রশাসনিক ভবনে পরিচালকের কক্ষে নেওয়া হয়। পরবর্তীতে জিজ্ঞাসাবাদ করে পরিচালক ও উপ-পরিচালকের পরামর্শে ওই ভুয়া নারী চিকিৎসককে ঢামেকের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুকের কাছে সোপর্দ করা হয়।”

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক জানান, “আমরা জানতে পারি নাক, কান, গলা,বিভাগের, মোঃ নুর আলম নামের এক পেসেন্ট গত ১১ নভেম্বর ইউনিট ছয় এর আন্ডারে ভর্তি হয়। তার কাছে থেকে সুকৌশলে ২৮ হাজার টাকা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। পরে আমরা তাকে শাহবাগ থানায় হস্তান্তর করি। রোগীর কিশোরগঞ্জ জেলার মিঠামইন থানার ঘাগড়া গ্রামের আব্দুর রাজ্জাকের সন্তান।”

বিজ্ঞাপন

তিনি আরো জানান, “ভুয়া নারী চিকিৎসক নরসিংদী জেলা মনোহরদী থানা আর-ওয়াদিয়া গ্রামের মোঃ আনোয়ার হোসেনের মেয়ে। বর্তমানে বকশিবাজার এলাকায় ভাড়া বাসায় থাকেন তিনি।”

বলে রাখা ভালো, এর আগে গত বছর ডিসেম্বরে মুনিয়া রোজা নামে এক ভুয়া নারী চিকিৎসককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে গ্রেপ্তার করা হয়। সেই ঢাকা মেডিকেলেই পুনরায় ঘটলো এমন ঘটনা।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত