সেনাবাহিনীর হেলিকপ্টারে শারীরিক সম্পর্ক করার সময় দুই সৈন্য আটক « বাংলাখবর প্রতিদিন

দু'জনই ছিলেন অর্ধনগ্ন

সেনাবাহিনীর হেলিকপ্টারে শারীরিক সম্পর্ক করার সময় দুই সৈন্য আটক

আন্তর্জাতিক ডেস্ক
আপডেটঃ ২২ নভেম্বর, ২০২৪ | ১০:০৯
আন্তর্জাতিক ডেস্ক
আপডেটঃ ২২ নভেম্বর, ২০২৪ | ১০:০৯
Link Copied!
ছবি সংগৃহীত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

দাঁড়িয়ে আছে হেলিকপ্টার। তবে সেটি অস্বাভাবিকভাবে নড়ছিল যুক্তরাজ্যের একটি সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে। যা নজরে আসে রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা কর্মীদের। তখন তারা হেলিকপ্টারটি পরীক্ষা করতে যান। সেখানে গিয়ে তারা দেখতে পান এক নারী ও পুরুষ সৈন্য শারীরিক সম্পর্ক করছেন।

ওই সময় দুজন অর্ধনগ্ন অবস্থায় ছিলেন। পুরুষ সৈন্যটি পরা ছিলেন সেনাবাহিনীর পোশাক। আর নারী সৈন্যটি বেসামরিক পোশাকে ছিলেন।

এমন ঘটনা দেখে হতভম্ব হয়ে যান উপস্থিত ব্যক্তিরা। তারা তাদের বাইরে বের হয়ে আসাসহ কাপড় পরতে বলেন। ওই সময় বাকিরা লক্ষ্য করেন ওই দুই সৈন্যই মদ্যপ অবস্থায় আছেন।

বিজ্ঞাপন

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য মিরর বৃহস্পতিবার (১৪ নভেম্বর) এক প্রতিবেদনে জানায়, যে হেলিকপ্টারটিতে দুই সৈন্য শারীরিক সম্পর্ক করছিলেন সেটি অত্যাধুনিক অস্ত্রসস্ত্রে সজ্জিত আপাচি হেলিকপ্টার। এটির মূল্য সাড়ে আট মিলিয়ন পাউন্ড। এতে ৩০ মিলিমিটারের কামান এবং হেলফায়ার মিসাইল সংযুক্ত ছিল।

রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা ব্যক্তিরা হেলিকপ্টার থেকে অদ্ভুত শব্দও আসতে শোনেন। এরপর কাছে গিয়ে প্রত্যক্ষ করেন এই ঘটনা।

ওই দুই সেনা যে হেলিপক্টারটিতে ছিলেন সেটি সেনাবাহিনীর এয়ার কর্পসের ৬৫৩ নং স্কোয়াড্রনের ছিল। তারা সেনাবাহিনীর অন্য ইউনিটের অংশ ছিলেন। ফলে তাদের ইউনিটের কর্মকর্তারা না আসা পর্যন্ত তাদের আটকে রাখা হয়।

বিজ্ঞাপন

অপর সংবাদমাধ্যম দ্য সান জানিয়েছে, ঘটনাটি ঘটেছিল ২০১৬ সালে। তবে সম্প্রতি প্রযুক্তিগত ত্রুটির কারণে এটি ফাঁস হয়ে গেছে। ওই ঘটনার পর হেলিকপ্টারের ক্রুদের হেলিকপ্টার ভালোভাবে লক করার নির্দেশনা দেওয়া হয়।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত