পিকনিক বাসে বিদ্যুৎস্পৃষ্টে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু « বাংলাখবর প্রতিদিন

পিকনিক বাসে বিদ্যুৎস্পৃষ্টে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু

গাজীপুর প্রতিনিধি
আপডেটঃ ২৩ নভেম্বর, ২০২৪ | ৩:১৪
গাজীপুর প্রতিনিধি
আপডেটঃ ২৩ নভেম্বর, ২০২৪ | ৩:১৪
Link Copied!
পিকনিকের বাস -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

গাজীপুরের শ্রীপুরে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের বিআরটিসি দোতলা পিকনিক বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

আজ শনিবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের উদয়খালি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থী মাহিন (২২) বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী। মোজাম্মেল হোসেন নাঈম (২৪) ও জোবায়ের আলম সাকিব (২২) কোন বিভাগের শিক্ষার্থী তা এখনো জানা যায়নি।

বিজ্ঞাপন

জানা গেছে, বিআরটিসি দোতলা চলন্ত বাসটি রাস্তার পাশ দিয়ে রিসোর্টে যাওয়ার সময় বৈদ্যুতিক তারের সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে একজন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ সময় আরও ১৭ শিক্ষার্থীকে গুরুতর অবস্থায় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক ড. আরাফাত হোসেন বলেন, ‘আমরা ছয়টি দোতলা বিআরটিসি বাস, তিনটি মাইক্রোবাস নিয়ে ৪৬০ শিক্ষক-শিক্ষার্থী নিয়ে শ্রীপুরের তেলিহাটি ইউনিয়নের পেলাইদ গ্রামের মাটির মায়া নামক রিসোর্টে রওনা হই। সকাল সাড়ে ১০টার দিকে উদয়খালী এলাকায় পৌঁছামাত্র ঢাকা মেট্টো ব-১৫৭০৩৮ বাসটিতে রাস্তার পাশে থাকা বৈদ্যুতিক সার্ভস তারের সঙ্গে বাসের স্পর্শ হয়। এতে আমাদের বিশ্ববিদ্যালয়ের ১৮ জন শিক্ষার্থী গুরুতর আহত হয়। তাদের মধ্যে মাহিন ঘটনাস্থলে মারা যায়। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে থেকে আরও ২ জনের মৃত্যু হয়েছে। ওরা হলো মোজাম্মেল হোসেন ও জুবায়ের হোসেন শাকিব।’

প্রত্যক্ষদর্শী স্থানীয়রা জানান, সংযোগ সড়ক দিয়ে বিআরটিসির দোতলা বাসটি রাস্তা দিয়ে যাওয়ার সময় বৈদ্যুতিক সংযোগ তারের সঙ্গে বাসের ছাদ লেগে যায়। এ সময় বাসটি বিদ্যুতায়িত হলে অনেকেই হুড়োহুড়ি করে নেমে যায়। ওই সময় একজনের শরীর বেশিরভাগ অংশ পুড়ে যায়। মুখ চোখ নাক পুড়ে গেছে অনেকের। ঘটনাস্থলে একজন মারা যায়। বাকিদের উদ্ধার করে অটোরিকশা দিয়ে হাসপাতালে পাঠানো হয়েছে। পরে বিদ্যুৎ অফিসে ফোন করে বিদ্যুৎ সংযোগ বন্ধ করি।

বিজ্ঞাপন

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ওসি জয়নাল আবেদীন মণ্ডল বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের পিকনিকবাহী বাসে বিদ্যুতায়িত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত করছি।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত