সংখ্যালঘুর ব্যানারে ঢাকায় ছাত্র-যুব সমাবেশ « বাংলাখবর প্রতিদিন

তাদের অভিযোগের শেষ কোথায় ?

সংখ্যালঘুর ব্যানারে ঢাকায় ছাত্র-যুব সমাবেশ

মহানগর প্রতিনিধি, ঢাকা
আপডেটঃ ২৩ নভেম্বর, ২০২৪ | ৯:৪৬
মহানগর প্রতিনিধি, ঢাকা
আপডেটঃ ২৩ নভেম্বর, ২০২৪ | ৯:৪৬
Link Copied!
প্রেসক্লাবের সামনে বিক্ষোভ -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

৫ আগস্ট বিপ্লবের পর থেকেই প্রকাশ্যে বিভিন্ন বিতর্কিত বক্তব্য দিচ্ছে কট্টর উগ্রবাদী হিন্দু সংগঠন ইসকন সহ তাদের অঙ্গসংগঠন গুলো। এর বাইরেও তারা নানা ধরনের বিতর্কিত ফন্দি আঁটছে বলেও অভিযোগ রয়েছে।

এবার তারা অভিযোগ করেছে, বাংলাদেশে সংগঠিত সাম্প্রদায়িক সহিংসতাকে লঘু করে জাতীয়-আন্তর্জাতিক মহলে দেখানো হচ্ছে। আর এই প্রবণতায় উদ্বেগ প্রকাশ করেছেন সংখ্যালঘু ছাত্র-যুব ও সংখ্যালঘু সমাজ।

আজ শনিবার (২৩ নভেম্বর) বিকেলে জাতীয় প্রেসক্লাব চত্বরে আয়োজিত জমায়েতে নেতৃবৃন্দ বলেছেন, দেশের বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে সহিংসতার ঘটনা ঘটে চলেছে। শুধু তা-ই নয়, এক বিশেষ মহল প্রকাশ্যে সংখ্যালঘুদের জবাই করার হুমকি দিচ্ছে। অথচ তাদের বিরুদ্ধে সরকারের কোনো যথাযথ পদক্ষেপ দৃশ্যমান নয়। এতে আপামর সংখ্যালঘু সম্প্রদায় আশঙ্কিত ও আতঙ্কিত।

বিজ্ঞাপন

ছাত্র-যুব ও সংখ্যালঘু নেতৃবৃন্দ সম্প্রতি অ্যার্টনি জেনারেল মো. আসাদুজ্জামানের হাইকোর্টের এক মামলার শুনানিতে সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা বাদ দেওয়ার পক্ষে প্রদত্ত অভিমতকে গণতন্ত্র, মুক্তিযুদ্ধ ও ছাত্র জনতার বৈষম্যবিরোধী আন্দোলনের আকাঙ্খার পরিপন্থী হিসেবে উল্লেখ করেন।

বাংলাদেশ সনাতনী জাগরণ মঞ্চের গতকাল রংপুরের সমাবেশে হামলার কোনো ঘটনা না ঘটলেও তারা নানান অভিযোগ করছেন। তাদের ভাষ্যমতে, শান্তিপূর্ণ সমাবেশকে বানচালের লক্ষ্যে যোগদানেচ্ছুক সনাতনী সম্প্রদায়ের ওপর হামলা করা হয়েছে। তারা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

ছাত্র-যুব নেতৃবৃন্দ বলেন, ‘এহেন ন্যাক্কারজনক ঘটনা বহির্বিশ্বে দেশের ভাবমূর্তিকে ক্ষুণ্ন করবে। ভাবমূর্তি ক্ষুণ্নকারী হামলাকারীদের এবং মহাসমাবেশ বানচালের অপচেষ্টাকারীদের অনতিবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করার জন্যে সরকারের কাছে তারা জোর দাবি জানিয়েছেন।’

বিজ্ঞাপন

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের অঙ্গসংগঠন বাংলাদেশ যুব ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক হিল্লোল সরকারের সঞ্চালনায় নেতৃবৃন্দ তাদের বক্তব্যে সাম্প্রদায়িক সহিংসতার চলমান ঘটনা হিসেবে কিশোরগঞ্জের হৃদয় রবিদাসকে হত্যা, চট্টগ্রামের হাজারী লেইনে সংখ্যালঘুদের ওপর হামলা, ধর্ম অবমাননার অভিযোগে সুনামগঞ্জে আটককৃত আকাশ সিংহকে গ্রেপ্তার, নেত্রকোনার মহনগঞ্জে সংখ্যালঘুদের জমি জবর দখল এবং মাদারীপুরের ডাসার উপজেলার শশিকর কলেজের অধ্যক্ষ দূর্লভানন্দকে জোরপূর্বক পদত্যাগে বাধ্য করার অভিযোগ করেন। তিনি এ ঘটনায় প্রতিবাদ ও নিন্দা জানান এবং অনতিবিলম্বে সাম্প্রদায়িক সহিংসতা বন্ধ ও দোষীদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান।’

জমায়েতে সভাপতিত্ব করেন বাংলাদেশ যুব ঐক্য পরিষদের সভাপতি শিমুল সাহা। বক্তব্য রাখেন ছাত্র ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সজিব সরকার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অপূর্বানন্দ রায়, ছাত্র ঐক্য পরিষদের নেত্রী সুস্মিতা সরকার, যুব ঐক্য পরিষদের মহিলা সম্পাদিকা চন্দ্রা রায় চম্পা, যুব ঐক্য পরিষদের সহ-সভাপতি তাপস দাস, এ্যাড. প্রভাত টুডু, রঞ্জিত সেন, যুগ্ম সাধারণ সম্পাদক আশিষ সরকার, হিন্দু যুব মহাজোটের সাধারণ সম্পাদক রাজেশ নাহা প্রমুখ।

এছাড়াও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের অন্যতম সভাপতি প্রফেসর ড. নিমচন্দ্র ভৌমিক ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ ছাত্র-যুবদের দাবির পক্ষে সংহতি প্রকাশ করে চলমান সাম্প্রদায়িক সহিংসতা বন্ধ এবং দোষীদের গ্রেপ্তার করে বিচারের দাবি জানান ও অনতিবিলম্বে সংখ্যালঘুদের ৮ দফা বাস্তবায়ন এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রখ্যাত আইনজীবী, মানবাধিকার নেতা রাণা দাশগুপ্তসহ ঐক্য পরিষদের নেতৃবৃন্দের বিরুদ্ধে হয়রানীমূলক মামলা প্রত্যাহারের দাবি জানান।

জমায়েত শেষে সাম্প্রদায়িক সহিংসতা চিরতরে বন্ধ এবং সহিংসতাকারীদের গ্রেপ্তারপূর্বক বিচারের দাবিতে বিভিন্ন শ্লোগান সহকারে এক বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বাংলাদেশ যুব ঐক্য পরিষদ ও ছাত্র ঐক্য পরিষদের উদ্যোগে রাজধানী ঢাকা ছাড়াও কুমিল্লা জেলা ও মহানগর, পাবনা, খুলনা জেলা ও মহানগর, চট্টগ্রাম জেলা ও মহানগর সাম্প্রদায়িক সহিংসতা বন্ধের দাবিতে জমায়েত ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত করে।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত