পিচ্চি হেলালের হাত থেকে স্বামীকে বাঁচাতে স্ত্রীর সংবাদ সম্মেলন « বাংলাখবর প্রতিদিন

পিচ্চি হেলালের হাত থেকে স্বামীকে বাঁচাতে স্ত্রীর সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার
আপডেটঃ ২৪ নভেম্বর, ২০২৪ | ৩:২৯
স্টাফ রিপোর্টার
আপডেটঃ ২৪ নভেম্বর, ২০২৪ | ৩:২৯
Link Copied!
সংবাদ সম্মেলন -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

রাজধানীর মোহাম্মদপুরের আলোচিত পিচ্চি হেলাল ও তার সহযোগীদের শাস্তি দাবি জানিয়েছেন জান্নাতুল ফেরদৌস নামের এক নারী। আজ রোববার (২৪ নভেম্বর) সকালে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে (ক্রাব) এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তিনি।

গ্রেপ্তার সুমন মিয়ার স্ত্রী জান্নাতুল ফেরদৌস বলেন,
‘তার স্বামী মো.সুমন মিয়াকে পিচ্চি হেলাল ক্ষমতা দিয়ে গ্রেপ্তার করিয়ে নির্যাতন করাচ্ছে। তার স্বামীর মুক্তিসহ পিচ্চি হেলাল ও তার সহযোগীদের হাত থেকে মোহাম্মদপুরবাসীদের বাঁচানোর দাবি জানান ফেরদৌস।’

জান্নাতুল ফেরদৌস আরও বলেন, ‘মোহাম্মদপুরের একটি জমিকে কেন্দ্র করে শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হেলাল ও তার সন্ত্রাসী বাহিনী আমাদের ওপর বিভিন্ন সময় হামলা করে। আমার স্বামীকে মেরে ফেলার ষড়যন্ত্র করেছে। বেশ কয়েকবার আমার বাড়িতে ভাঙচুর ও ডাকাতি করেছে।যার প্রমাণস্বরূপ সিসিটিভি ফুটেজ আমার কাছে আছে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘গত সরকারের আমলে বিএনপির কর্মী হওয়ায় বেশ কিছু মিথ্যা মামলা দিয়ে আমার স্বামীকে হয়রানি করা হয়। এখন পিচ্চি হেলালের সহযোগী জাহিদ মোড়ল লালমাটিয়া থেকে মোহাম্মদপুর বাসস্ট্যান্ড পর্যন্ত জমি দখল, ছিনতাই,ফুটপাতে চাঁদাবাজি ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণ করে।’

ওই নারী বলেন, ‘মান্নান হোসেন শাহীন মোহাম্মদপুর বাসস্ট্যান্ড থেকে চাঁদ উদ্যানসহ বছিলা পর্যন্ত নিয়ন্ত্রণ করে,কেউ প্রতিবাদ জানালে তাকে বিভিন্ন প্রকার হয়রানি ও মিথ্যা মামলায় ফাঁসানো হয় এবং মোটা অঙ্কের টাকা হাতানো হয়।’

তিনি আরো জানান,পিচ্চি হেলালের বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করতে চাইলে নাম শুনেই পুলিশ জিডি নেয়নি।
অজানা কারণে আমাদের অপমান করে বের করে দেয়। এখন আমার দুই বাচ্চাসহ আমার পরিবারের হেফাজতের দায়িত্ব কে নেবে? আমরা কি স্বাধীনভাবে বাঁচতে পারব না?’

বিজ্ঞাপন

জান্নাতুল অভিযোগ করেন, ‘গত ২০ নভেম্বর আমার স্বামী জমির ব্যাপারে সাক্ষী দিতে আদালতে যায়। সেখান থেকে শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হেলালের সহযোগীরা অবৈধ ক্ষমতাবলে আমার স্বামী মো.সুমন মিয়াকে পুলিশ দিয়ে গ্রেপ্তার করায়। আদালতের মৌখিক নিষেধাজ্ঞা থাকার পরেও আমার স্বামীকে অন্যায়ভাবে অমানুষিক শারীরিক ও মানসিক নির্যাতন চালাচ্ছে পুলিশ।’

“আমার স্বামীর মামলার তদন্ত অফিসার এসআই আব্দুল কাদির, তবে ওনার চেয়ে (টাকা খেয়ে) বেশি টর্চার করছে এসআই আলতাব।”

তিনি বলেন, ‘তাদের সঙ্গে কথা বললে তারা আমাদের জানায়, আমরা ডিসি স্যারের নির্দেশে জিজ্ঞাসাবাদ করতেছি। এ ব্যাপারে আমরা ডিসি সাহেবের শরণাপন্ন হলে ডিসি সাহেব আমাদের বলেন, আদালত নাকি সুমনকে ২৪ ঘণ্টা করে ছয় দিনই পেটাতে বলেছে। মোহাম্মদপুরে শুধু আমরাই নই, শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হেলালের অত্যাচারে সবাই অতিষ্ঠ। বিগত সরকারের আমলে মোহাম্মদপুরে আর যা-ই হোক-ছিনতাই, ডাকাতির কোনো নামগন্ধই ছিল না। কিন্তু বর্তমানে মোহাম্মদপুর ছিনতাই ও ডাকাতিতে রেকর্ড করেছে। যার মূল হোতা এই পিচ্চি হেলাল বাহিনী।’

তিনি আরো বলেন, ‘মোহাম্মদপুরবাসীকে শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হেলালের কালো হাত ও মামলা বাণিজ্য থেকে রক্ষা করুন। আমি আমার স্বামীর মিথ্যা মামলা প্রত্যাহার ও শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হেলাল ও তার সহযোগী মফিজুল ইসলাম মফি, দীপু, বাবু, জাহিদ মোড়ল, মান্নানসহ সব সন্ত্রাসীর শাস্তির জোর দাবি জানাচ্ছি।’

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত