গাছ তলায় আশ্রয় হলো অসহায় এতিম নাসরিন ও ফুটফুটে শিশুটির « বাংলাখবর প্রতিদিন

গাছ তলায় আশ্রয় হলো অসহায় এতিম নাসরিন ও ফুটফুটে শিশুটির

ইনছান আলী, স্টাফ রিপোর্টার
আপডেটঃ ২৪ নভেম্বর, ২০২৪ | ৬:১১
ইনছান আলী, স্টাফ রিপোর্টার
আপডেটঃ ২৪ নভেম্বর, ২০২৪ | ৬:১১
Link Copied!
নাসরিন ও তার বাচ্চা -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

পৃথিবী কতোটা নিষ্ঠুর তা জানেন এই মা! কোলের ফুটফুটে শিশুটিকে নিয়ে গাছতলায় বসবাস করছেন অসহায় নাসরিন ও তার ফুটফুটে কোলের কন্যা শিশুটি,দেখার কেউ নেই। নেই দু-মুঠো ভাতের কোনো নিশ্চয়তা।

বিগত দুই মাস ধরে জরাজীর্ণ অবস্থায় ঝিনাইদহের ফায়ার সার্ভিসের সামনে পাবলিক হেল্থ জামে মসজিদের ঈদগাঁহের পাশে একটি গাছ তলায় বসবাস করছেন এই অসহায় এতিম মিহলা ও তার একটি ছোট্ট শিশু। একটি মানুষের মৌলিক চাহিদা দিতে রাষ্ট্র বাধ্য কিন্তু এই রাষ্ট্র কি তার কোনো সুবিধা দিচ্ছে? মানুষ হয়ে আসুন আমরা মানুষের পাশে দাড়াই।

তার সাথে কথা বলে মনে হয় তিনি বেশ ভালো পরিবারের মেয়ে। কথাবার্তা বেশ মার্জিত ও ভদ্রতার স্পষ্ট ছাপ। তিনি জানান, ইতিপূর্বে দিনি ঝিনাইদহের সদর হসপিটালে কাজ করতেন। সম্প্রতি শারীরিক ভাবে অসুস্থ হবার কারনে কাজটি চলে যায়।

বিজ্ঞাপন

ঘর ভাড়া দেবারও কোনো উপায় নেই। যার কারনে ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে পড়েছেন একমাত্র কোলের শিশুটি নিয়ে। পথে পথে ঘরতে ঘুরতে অবশেষে এখানে এসে আশ্রয় নিয়েছেন।

তার বাবা মা ভাই বা স্বামী কেউই নেই। কোনো মানুষের কাছে সাহায্য সহযোগীতাও তিনি চেয়ে বেড়ান না। কেউ খেতে দিলে খান,আর না দিলে এই ছোট্ট বাচ্চাটিসহ সারা দিন রাত না খেয়েই পড়ে থাকেন এই গাছ তলায়।

এই শীতে ছোট্ট এই শিশুটিকে নিয়ে স্বামী হারা, বাবা মা হারা এই এতিম মহিলাটি গাছতলায় না খেয়ে দিন পার করছেন।

বিজ্ঞাপন

স্থানীয় জনগণ সাংবাদিকদের মাধ্যমে জানান,
ঝিনাইদহের সমাজসেবা ও স্থানীয় সুশীল সমাজের দৃষ্টি আকর্ষণ করছি,আপনারা আসুন এই মাসুম বাচ্চা ও মহিলার পাশে দাড়ান তাদের জন্যে কোনো ভাবে একটি ঘরের ব্যবস্থা করা যায় কিনা সেটা দশজনে মিলে চেষ্টা করুন।

বিষয়:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত