২৫ শহীদ পরিবারকে ৮ লাখ টাকা করে অনুদান প্রদান « বাংলাখবর প্রতিদিন

২৫ শহীদ পরিবারকে ৮ লাখ টাকা করে অনুদান প্রদান

বিশেষ প্রতিনিধি
আপডেটঃ ২৬ নভেম্বর, ২০২৪ | ১০:৫১
বিশেষ প্রতিনিধি
আপডেটঃ ২৬ নভেম্বর, ২০২৪ | ১০:৫১
Link Copied!
অনুদান প্রদানের দৃশ্য -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে শহীদ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৫ জন শিক্ষার্থীর পরিবারকে ৮ লাখ টাকা করে আর্থিক অনুদান দেওয়া হয়েছে। এর মধ্যে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে ৫ লাখ ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ৩ লাখ টাকা প্রদান করা হয়।

আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের প্রত্যেক পরিবারের কাছে এ আর্থিক অনুদানের চেক হস্তান্তর করেন।

এ সময় তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন এবং যারা আহত হয়েছেন, তাদের ঋণ আমরা কখনও শোধ করতে পারব না। গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া আহত শিক্ষার্থীদের সব ধরনের ফি মওকুফ করেছি। যদিও এটি তাদের ত্যাগের কাছে অত্যন্ত নগণ্য।

বিজ্ঞাপন

বক্তৃতাকালে সিনিয়র সচিব তিন কলেজের সংঘর্ষ নিয়েও কথা বলেন।

তিনি বলেন, রাস্তায় অযৌক্তিক আন্দোলনকারীদের কতজন ছাত্র আর কতজন অছাত্র তা চিহ্নিত করা প্রয়োজন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে বৃত্তির ব্যবস্থা করা হবে। পাশাপাশি আমাদের শহীদদের যেন ভুলে না যাই, এজন্য কলেজে গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে একটি স্মৃতি কর্নার করা হবে।

বিজ্ঞাপন

তিনি বলেন, দুই হাজার তাজা প্রাণ এবং অসংখ্য আহত যোদ্ধাদের অঙ্গহানির বিনিময়ে আমাদের স্বৈরাচার শাসকের পতন ঘটেছে। আমাদের অভ্যুত্থানের গল্পগুলো বিশ্বের বিভিন্ন দেশ তাদের পাঠসূচিতে অন্তর্ভুক্ত করেছে। আমরা যেন তাদের ভুলে না যাই, এজন্য জাতীয় বিশ্ববিদ্যালয় জুলাই-আগস্টের গণহত্যার গল্প পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করেছে।

অনুষ্ঠানে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ, সাধারণ সম্পাদক সারজিস আলম, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর মো. লুৎফর রহমান উপস্থিত ছিলেন।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত