এবার গুলশান থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের গাড়ি চুরি « বাংলাখবর প্রতিদিন

কূটনৈতিক জোনে কিভাবে সম্ভব ?

এবার গুলশান থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের গাড়ি চুরি

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ২৭ নভেম্বর, ২০২৪ | ১২:৪৬
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ২৭ নভেম্বর, ২০২৪ | ১২:৪৬
Link Copied!
ছবি সংগৃহীত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

এবার গুলশানের কূটনৈতিক এলাকা থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিউটিরত অবস্থায় একটি গাড়ি চুরির ঘটনা ঘটেছে।

গত শনিবার (২৩ নভেম্বর) রাতের এ ঘটনা ঘটে। এ ঘটনায় পরের দিন রোববার গুলশান থানায় একটি মামলা করা হয়। তবে ঘটনার সঙ্গে সম্পৃক্ত কাউকে এখনো আটক করতে পারেনি পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপ-কমিশনার মোহাম্মদ তারেক মাহমুদ গাড়ি চুরির বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, ঘটনার পর থেকে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। ইতিমধ্যে ঘটনাস্থল এবং এর আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে অপরাধীদের শনাক্ত করার অনেক দূর এগিয়েছে পুলিশ। দ্রুততম সময়ের মধ্যেই গাড়িটি উদ্ধার করা হবে।

গাড়ির তত্ত্বাধায়ক ও মামলার বাদী শাহাদাত হোসেন জানান, গত ২৩ নভেম্বর আনুমানিক রাত সাড়ে ১০টার দিকে গুলশান-২ এর ১৭ নম্বর বাড়ির সামনের অস্থায়ী পার্কিং অবস্থায় ছিল গাড়িটি। সেখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত পররাষ্ট্র সচিব দপ্তরে দাপ্তরিক কাজে নিয়োজিত ছিল। সাদা রংয়ের প্রিমিও-১৭ মডেলের প্রাইভেট কার ছিল।

এজহারে গাড়ির ড্রাইভার মো. ওয়াসিম নলীর বক্তব্যে বলা হয়, রাস্তার উপর রেখে একটু দূরে প্রকৃতির ডাকে সাড়া দিতে যান ড্রাইভার ওয়াসিম। ফিরে এসে দেখেন, যেখানে গাড়িটি রেখে গেছিলেন সেখানে নেই। পরে ড্রাইভার ওয়াশিম গাড়িটি আশপাশে অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে, তাকে মোবাইল ফোনে বিষয়টি জানান।

বিজ্ঞাপন

সেই ফোন পেয়ে তিনি তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছান। নিজেও আশপাশের লোকজনদের সঙ্গে কথা বলেন। কিন্তু কেউই গাড়িটির বিষয় কোনো তথ্য দিতে পারেননি। তার দাবি অজ্ঞাতনামা চোররা গাড়িটি চুরি করে নিয়ে গেছে।

বিষয়:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত