এনায়েতপুরে পুলিশ হত্যা মামলায় মান্নান ফকির গ্রেপ্তার, নির্মাণাধীন কফি হাউজ উচ্ছেদ « বাংলাখবর প্রতিদিন

এনায়েতপুরে পুলিশ হত্যা মামলায় মান্নান ফকির গ্রেপ্তার, নির্মাণাধীন কফি হাউজ উচ্ছেদ

রেজাউল করিম, স্টাফ রিপোর্টার,,সিরাজগঞ্জঃ
আপডেটঃ ৩ ডিসেম্বর, ২০২৪ | ৪:৩১
রেজাউল করিম, স্টাফ রিপোর্টার,,সিরাজগঞ্জঃ
আপডেটঃ ৩ ডিসেম্বর, ২০২৪ | ৪:৩১
Link Copied!

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সিরাজগঞ্জের এনায়েতপুরে ১৫ পুলিশ সদস্যকে হত্যা মামলার আসামি মান্নান ফকিরকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। সেই সাথে আজুগড়া বেড়িবাধে সংলগ্ন অবৈধভাবে নির্মানাধীন কফি হাউজ উচ্ছেদ করা হয়।

সোমবার (২ডিসেম্বর) বিকালে বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের আজুগড়া থেকে তাঁকে গ্রেপ্তারের পর বিকেলেই আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠিয়েছে পুলিশ।

মান্নান বেলকুচি উপজেলা পরিষদ নির্বাচনে পরাজিত আওয়ামী লীগ নেতা বদিউজ্জামান ফকির ওরফে বদী ফকির এবং বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব আব্দুস সালাম ফকিরের ছোট  ভাই।

বিজ্ঞাপন

সেনাবাহিনীর বেলকুচি-এনায়েতপুরের দায়িত্বপ্রাপ্ত মেজর মারুফ হোসেন জানান, আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিলেন মান্নান। গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর তাঁকে ছাড়িয়ে নিতে বিভিন্ন মহল থেকে তদবিরও শুরু হয়। শেষ পর্যন্ত মান্নানকে পুলিশের সাহায্যে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এসময় উপজেলা নির্বাহী অফিসার আফিয়া সুলতানা কেয়া অবৈধভাবে নদীর মধ্যে কফি হাউজ নির্মানাধীন স্থাপনা উচ্ছেদ করে দেয়।

বিজ্ঞাপন

এনায়েতপুর থানার ওসি রওশন ইয়াজদানী জানান, এলাকায় মান্নান যমুনাচরের ভূমিদস্যু ও বালুখেকো হিসেবে পরিচিত। তাঁর বিরুদ্ধে বিস্ফোরক, সংষর্ষ ও বালি লুটের ৭টি মামলা রয়েছে।

গত ৪ আগস্ট এনায়েতপুরে ১৫ পুলিশ হত্যা মামলারও আসামি তিনি। জিজ্ঞাসাবাদে মান্নান পুলিশ হত্যা মামলায় তিনি, তাঁর বড় ভাই বদীউজ্জামান ওরফে বদি ফকির জড়িত বলে প্রাথমিকভাবে স্বীকার করেছেন। আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হলেও রিমান্ডে জিজ্ঞাসাবাদের জন্য আবেদন করা হবে।

বিষয়:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত