মানবাধিকার নিশ্চিত ও সকল গুম-খুনের বিচারের দাবিতে বাঙলা কলেজ ছাত্রদলের মানববন্ধন « বাংলাখবর প্রতিদিন

মানবাধিকার নিশ্চিত ও সকল গুম-খুনের বিচারের দাবিতে বাঙলা কলেজ ছাত্রদলের মানববন্ধন

এস.কে হিমেল খন্দকার
আপডেটঃ ১০ ডিসেম্বর, ২০২৪ | ৫:৫৫
এস.কে হিমেল খন্দকার
আপডেটঃ ১০ ডিসেম্বর, ২০২৪ | ৫:৫৫
Link Copied!
মানববন্ধনে বাঙলা কলেজ ছাত্রদল -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

সরকারি বাঙলা কলেজ প্রতিনিধি:
বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে মানবাধিকার বাস্তবায়নের জন্যে মানববন্ধন ও আওয়ামী শাসনামলে যত গুম-খুন হয়েছে তার বিচারের দাবিতে মানববন্ধন করেছে সরকারি বাঙলা কলেজ শাখা ছাত্রদল।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে দশটার দিকে কলেজের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন করে ছাত্রদল নেতা-কর্মীরা।

এ সময় তারা উল্লেখ করেন, ফ্যাসিস্ট হাসিনার আমলে দেশের জনগণ মানবাধিকার থেকে বঞ্চিত ছিল। হাসিনার পতনের সঙ্গে দেশ থেকে ফ্যাসিবাদের পতন হয়েছে।দেশের বাহিরে থেকে যে উষ্কানি দিচ্ছে তা দেশের মানুষের জন্য চরম মানবাধিকার লঙ্ঘন। মানবাধিকার প্রতিটি মানুষের এমন এক ধরনের অধিকার যেটা তার জন্মগত ও অবিচ্ছেদ্য। মানুষমাত্রই এ অধিকার ভোগ করবে এবং চর্চা করবে।

বিজ্ঞাপন

বাঙলা কলেজ শাখা ছাত্রদল সভাপতি ইব্রাহিম বিপ্লব বলেন, “বিগত স্বৈরাচারের শাসন আমলে ছাত্রদল নেতাকর্মীদের যেভাবে হামলা মামলা দিয়ে হয়রানি সহ গুম ও খুন করা হয়েছে। তার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সুষ্ঠু বিচার দাবি করছি।এখনো ছাত্রলীগের নেতাকর্মীরা ক্যাম্পাসের আশেপাশে ঘোরাফেরা করছে তাদের ধরিয়ে দিন।তাদের পেলে আইনের হাতে সোপর্দ করুন।”

কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক বেলাল হোসেন সোহাগ বলেন, “আমাদের ছাত্রদলের সাধারণ সম্পাদক ইলিয়াস আলিকে গুম করা হয়েছে। সারাদেশে হাজার হাজার নেতাকর্মীদের গুম করা হয়েছে এর বিচার দাবি করছি”

এসময় প্রিন্সিপাল আবুল কাসেম হল সভাপতি কে.এম.ইব্রাহিম খলিল সহ শাখা ছাত্রদল নেতারা বলেন- “শেখ হাসিনা ১৫ বছর ধরে মানবতাবিরোধী, মানবাধিকার লঙ্ঘন করেছে। জুলাই-আগস্ট আন্দোলনে তার চূড়ান্ত পর্যায়ে গিয়েছে। হাসিনার ফ্যাসিস্ট সরকার ১৫ বছর মানবাধিকার কমিশনকে নিষ্ক্রিয় করে রেখেছে। গুম-খুন, শারীরিক নির্যাতন এমন কোনো মানবাধিকার লঙ্ঘন করেনি‌ নেই। আমরা চাই, মানবাধিকার লঙ্ঘনকারীদের সর্বোচ্চ শাস্তি।”

বিজ্ঞাপন

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মোখলেছুর রহমান, ছাত্রদল নেতা ফয়সাল ইসলাম, হাফিজুর রহমান হাফিজ, জোবায়ের আল মাহমুদ, সাব্বির রহমান প্রান্ত, হুমায়ুন কবির, আনোয়ার হোসেন আকাশ সহ অসংখ্য নেতাকর্মীরা।

সভাপতির বক্তব্য দেওয়া শেষে মানববন্ধনটি কলেজের প্রধান ফটকেই শেষ হয়।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত