বাসাইলে মায়ের বিরুদ্ধে শিশু সন্তানকে হত্যার অভিযোগ « বাংলাখবর প্রতিদিন

বাসাইলে মায়ের বিরুদ্ধে শিশু সন্তানকে হত্যার অভিযোগ

মোঃ লিটন মিয়া, স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল
আপডেটঃ ১৩ ডিসেম্বর, ২০২৪ | ২:২৬
মোঃ লিটন মিয়া, স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল
আপডেটঃ ১৩ ডিসেম্বর, ২০২৪ | ২:২৬
Link Copied!
অভিযুক্তের বাড়িতে স্থানীয়রা -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

টাঙ্গাইলের বাসাইলে পারিবারিক কলহের জের ধরে মোহাম্মদ আলী (২) নামের এক শিশু সন্তানকে হত্যার অভিযোগ উঠেছে তার মায়ের বিরুদ্ধে। শুক্রবার (১৩ ডিসেম্বর) ভোরে বাসাইল পৌর এলাকার পূর্ব মধ্যপাড়ায় এ ঘটনা ঘটে।

শিশু মোহাম্মদ আলী বাসাইল পৌর এলাকার পূর্ব মধ্যপাড়ার অটোরিকশা চালক ইব্রাহিম মিয়ার ছেলে। অভিযুক্তের নাম হিরা আক্তার (৩০)। তিনি পাশের উপজেলা মির্জাপুরের আদাবাড়ী গ্রামের হারু মিয়ার মেয়ে।

স্থানীয়রা জানান, প্রায় ১০ বছর অটোরিকশা চালক ইব্রাহিম মিয়ার সাথে হিরা আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের মধ্যে পারিবারিক কলহ দেখা দেয়। এরমধ্যে তাদের ঘরে দুই সন্তানের জন্ম হয়। মাঝে মধ্যেই পারিবারিক কলহের জের ধরে হিরা আক্তার তার বাবার বাড়িতে চলে যেতো।

বিজ্ঞাপন

এমতাবস্তায় শুক্রবার ভোরের দিকে প্রকৃতির ডাকের কথা বলে হিরা আক্তার তার দুই বছরের শিশু সন্তানকে সঙ্গে নিয়ে ঘরের বাইরে যায়। বেশ কিছুক্ষণ পর হিরা আক্তার সন্তানকে ছাড়াই ঘরে ফেরত আসে। এসময় হিরার স্বামী ইব্রাহিম সন্তানকে না পেয়ে তাকে জিজ্ঞাসা করেন।

পরে তিনি তার স্বামীকে নিয়ে পুকুর পাড়ে যায়। সেসময় শিশু সন্তানকে গুরুতর আহত অবস্থায় দেখতে পায় ইব্রাহিম। পরে দ্রুত শিশুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। এ ঘটনায় অভিযুক্ত হিরা আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ থানায় নিয়ে গেছে।’

এদিকে, পরিবার ও স্থানীয়দের কাছে হিরা আক্তার তার শিশু সন্তানকে হত্যার কথা স্বীকার করেছেন বলে জানা গেছে। 

বিজ্ঞাপন

শিশুটির বাবা ইব্রাহিম মিয়া বলেন, ‘আমি অশিক্ষিত আর আমার স্ত্রী এইচএসসি পাশ। বিয়ের পর থেকেই পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে আমাদের মধ্যে কলহ চলছিল। হিরার এরআগেও দুইটি বিয়ে হয়েছিল। মাঝে মধ্যেই আমার স্ত্রী ঝগড়া করে বাবার বাড়িতে চলে যেতো। পরে রাত সোয়া ৩টার দিকে শিশু সন্তান মোহাম্মদকে কুলে নিয়ে আমার স্ত্রী বাইরে যায়। কিছুক্ষণ পর সে একাই ঘরে ফিরে আসে।

এসময় সন্তানের কথা জিজ্ঞাসা করলে সে জানায় সন্তান আছে। পরে রাগারাগি করলে আমার স্ত্রী আমাকে নিয়ে পুকুর পাড়ে যায়। সেখানে গিয়ে দেখি আমার সন্তান মোহাম্মদ পড়ে আছে। এসময় আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে। আমার সন্তান মোহাম্মদকে তার মা শ^াসরোধ করে হত্যা করেছে বলে জানায়।’

বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) জালাল উদ্দিন বলেন, ‘প্রাথমিকভাবে এটা হত্যা মনে হচ্ছে। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য শিশুটির মা হিরা আক্তারকে আটক করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।’

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত