রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে যথাযথ মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত « বাংলাখবর প্রতিদিন

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে যথাযথ মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত

আবির হাসান, সিরাজগঞ্জ
আপডেটঃ ১৪ ডিসেম্বর, ২০২৪ | ৯:২৭
আবির হাসান, সিরাজগঞ্জ
আপডেটঃ ১৪ ডিসেম্বর, ২০২৪ | ৯:২৭
Link Copied!
শহিদ বুদ্ধিজীবী দিবস পালন -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে শহিদ বুদ্ধিজীবী দিবস যথাযথ মর্যাদায় পালন করা হয়েছে।

১৪ ডিসেম্বর-২৪ইং শনিবার, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভাইস -চ্যান্সেলর প্রফেসর ড.এস. এম. হাসান তালুকদার এর সার্বিক দিকনির্দেশনায় শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে একটি পদযাত্রা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন-২ হতে শুরু হয়ে শাহজাদপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে অ্যাকাডেমিক ভবন-৩ এ গিয়ে শেষ হয়।

এরপর শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবনের শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুষ্পস্তবক অর্পণ শেষে শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

বিজ্ঞাপন

এরপর রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে শহিদ বুদ্ধিজীবী দিবস পালন কমিটির আহ্বায়ক ও বাংলা বিভাগের চেয়ারম্যান লায়লা ফেরদৌস হিমেল দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, ১৪ ডিসেম্বর, ১৯৭১ মহান মুক্তিযুদ্ধে পরাজয় নিশ্চিত জেনে পাকিস্তানি হানাদার বাহিনী বাঙালি জাতিকে চিরতরে মেধাশুন্য করার লক্ষ্যে বাঙালি শিক্ষাবিদ, সাংবাদিক, সাহিত্যিক, চিকিৎসক, বিজ্ঞানী, আইনজীবী, শিল্পী, দার্শনিক ও রাজনৈতিক চিন্তাবিদদের সুপরিকল্পিতভাবে হত্যা করেছিল।

তবে বাঙালি জাতিকে চিরতরে মেধাশুন্য করার তাদের সে প্রয়াস ব্যর্থ করে বাংলাদেশ আজ পৃথিবীর ইতিহাসে বৈষম্যহীন এক স্বয়ং সম্পূর্ণ জাতি হিসেবে স্থান করে নিয়েছে।

উপস্থিত ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের চেয়ারম্যান, প্রক্টোরিয়াল বডির সদস্যবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীগণ।

বিজ্ঞাপন

বিষয়:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত