জুলাই-নভেম্বরে এডিপি বাস্তবায়নের হার এক দশকের মধ্যে সর্বনিম্ন « বাংলাখবর প্রতিদিন

জুলাই-নভেম্বরে এডিপি বাস্তবায়নের হার এক দশকের মধ্যে সর্বনিম্ন

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ১৬ ডিসেম্বর, ২০২৪ | ১০:৪৭
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ১৬ ডিসেম্বর, ২০২৪ | ১০:৪৭
Link Copied!

চলতি ২০২৪-২৫ অর্থবছরের জুলাই থেকে নভেম্বর পর্যন্ত প্রথম পাঁচ মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের হার কমে দাঁড়িয়েছে ১২ দশমিক ২৯ শতাংশে, যা এক দশকেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন।

গত অর্থবছরের একই সময়ে বাস্তবায়নের হার ছিল ১৭ দশমিক শূন্য ৬ শতাংশ এবং তার আগের অর্থবছরে ১৮ দশমিক ৪১ শতাংশ। গত এক দশকে দ্বিতীয় সর্বনিম্ন ছিল ২০১৫-১৬ অর্থবছর, ওই বছর এডিপি বাস্তবায়নের হার ছিল ১৬ দশমিক ৮৪ শতাংশ।

রোববার (১৫ ডিসেম্বর) প্রকাশিত বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) তথ্যানুযায়ী, সরকারি সংস্থাগুলো গত অর্থবছরের একই সময়ে ব্যয় করেছিল ৪৬ হাজার ৮৫৭ দশমিক ৩৮ কোটি টাকা। আর চলতি অর্থবছরের ব্যয় হয়েছে ৩৪ হাজার ২১৪ দশমিক ৫৫ কোটি টাকা।

বিজ্ঞাপন

চলতি অর্থবছরে সরকারের এডিপি বরাদ্দ ছিল ২ লাখ ৭৮ হাজার ২৮৮ দশমিক ৯০ কোটি টাকা।

আইএমইডির কর্মকর্তারা জানান, চলমান ও নতুন প্রস্তাবিত প্রকল্পগুলোর বিষয়ে সরকারে পর্যালোচনা শেষ না হওয়ায় অনেক প্রকল্পে অর্থছাড় কম হচ্ছে। এর প্রভাবে এডিপি বাস্তবায়নেও ধীর গতি দেখা দিয়েছে।

নতুন সরকার ক্ষমতায় আসার পর অনেক প্রকল্পে ঠিকাদার চলে গেছে। এ কারণে এডিপি বাস্তবায়ন হার কম।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত