'লিভইন' সম্পর্ক নিয়ে মুখ খুললেন মন্ত্রী « বাংলাখবর প্রতিদিন

‘লিভইন’ সম্পর্ক নিয়ে মুখ খুললেন মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
আপডেটঃ ১৬ ডিসেম্বর, ২০২৪ | ১১:০২
আন্তর্জাতিক ডেস্ক
আপডেটঃ ১৬ ডিসেম্বর, ২০২৪ | ১১:০২
Link Copied!

বিয়ে নাকি লিভইন সম্পর্ক। এ নিয়ে নানা বিতর্ক রয়েছে। লিভইন রিলেশনশিপ কতটা ঠিক, নাকি পুরোটাই ভুল? তা নিয়ে এবার নিজের মনের কথা বললেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গাডকড়ি।

তিনি বলেন, লিভইন রিলেশনশিপ ঠিক নয়। আমি লন্ডনে গিয়েছিলাম। ব্রিটিশ পার্লামেন্টে। আমি তাদের প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলাম। জিজ্ঞাসা করেছিলাম, আপনাদের দেশের সবচেয়ে বড় সমস্যা কী? দরিদ্রতা, খেতে না পাওয়া, বেকারত্ব- কোনটি? আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো বেশিরভাগ যুবক-যুবতী বিয়ে করে না’।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নীতীন গাডকড়ি এসব কথা বলেছেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, যদি কাউকে ভালোবাসেন তাহলে বিয়ে করুন। দায়িত্ব নিন। লিভ ইন রিলেশনশিপ আর কিছুই নয়, যৌন ক্ষুধা মেটানোর একটা পথ মাত্র, ভীরুদের জন্য। এই যে এত পুরুষদের বিরুদ্ধে ভুয়া ধর্ষণের মামলা হচ্ছে, নারীদের খুন করা হচ্ছে- তার একটা বড় কারণ হলো লিভইন।

কার্যত লিভইন রিলেশনশিপ নিয়ে মন্ত্রী তার নিজের মতামত ও মনের কথা জানিয়েছেন। এমনকি যারা বিয়ে না করে এ ধরনের সম্পর্ক চালিয়ে যাচ্ছেন, তাদের এটা যৌন ক্ষুধা মেটানোর একটা পথ বলেও উল্লেখ করেছেন ভারতের কেন্দ্রীয় সরকারের সড়ক ও হাইওয়ে দপ্তরের এই মন্ত্রী।

সেই সঙ্গেই তিনি উল্লেখ করেছেন, এই পথটি কাপুরুষদের। মন্ত্রীর পরামর্শ, যদি কাউকে ভালোবাসেন, তাহলে বিয়ে করুন। সূত্র: হিন্দুস্তান টাইমস

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত