রাজারহাটে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত « বাংলাখবর প্রতিদিন

রাজারহাটে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

মোঃ রেজাউল হক
আপডেটঃ ১৭ ডিসেম্বর, ২০২৪ | ১২:২৩
মোঃ রেজাউল হক
আপডেটঃ ১৭ ডিসেম্বর, ২০২৪ | ১২:২৩
Link Copied!

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রামঃ

রাজারহাটে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। অন্যান্য বছরের তুলনায় এবছর ভিন্ন আঙ্গিকে দিবসটি উদযাপন করা হয়।

প্রতিবছর অনুষ্ঠিত পুলিশ, আনসার ভিডিপি সহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বিভিন্ন ডিসপ্লে প্রদর্শনীকে বাদ দিয়ে বিজয় মেলা দিনটিতে স্থান পায়। উপজেলা পরিষদ চত্বরে স্থানীয় পর্যায়ে বিজয় মেলার আয়োজন করেন উপজেলা প্রশাসন।

বিজ্ঞাপন

দিবসটির শুরুতে প্রত্যুষে ৩১টি তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসকে স্বাগত জানানো হয়। এর পরে উপজেলা প্রশাসন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস, রাজারহাট থানা, রাজারহাট ফায়ার সার্ভিস স্টেশন, রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও এর অঙ্গ সংগঠন, বৈষম্য বিরোধী আন্দোলন, সাংবাদিক, স্বেচ্ছাসেবী সংগঠন সহ বিভিন্ন দফতরের পক্ষ থেকে ৭১ এর শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন স্বরূপ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন রাজারহাট উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের পেশ ইমাম মাওলানা মোহাম্মদ উমর ফারুক বিল্লা। এর পরে উপজেলার ঠাটমারি বধ্যভূমিতে সমবেত হয়ে মুক্তিযুদ্ধের পটভূমি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা ও বিশেষ দোয়া কামনা করা হয়।

সোমবার ১৬ডিসেম্বর সকাল ৯ ঘটিকার দিকে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন ও বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা জানানো হয়। শেষে বিজয় মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল ইমরান।

বিজ্ঞাপন

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান সরকার, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আশাদুল হক, রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোঃ রেজাউল করিম রেজা, রাজারহাট প্রেসক্লাবের সভাপতি সরকার অরুণ যদু, সাধারণত সম্পাদক আসাদুজ্জামান আসাদ সহ বিভিন্ন দফতরের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।

বিষয়:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত