আল-আজহার বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা « বাংলাখবর প্রতিদিন

আল-আজহার বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ১৮ ডিসেম্বর, ২০২৪ | ১০:২৬
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ১৮ ডিসেম্বর, ২০২৪ | ১০:২৬
Link Copied!

মিশরের রাজধানী কায়রোতে আল-আজহার বিশ্ববিদ্যালয়ে ভাষণ দিবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ বুধবার প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।

তিনি বলেন, প্রধান উপদেষ্টা বর্তমানে ডি-৮ শীর্ষ সম্মেলনে যোগ দিতে দুই দিনের সফরে সেখানে অবস্থান করছেন। তিনি ১৯ ডিসেম্বর আল-আজহার বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন।

এর আগে, আল-আজহার আল শরীফ মসজিদের গ্র্যান্ড ইমাম আহমেদ এলতায়েব গত ১২ নভেম্বর আজারবাইজানের রাজধানী বাকুতে রিটজ কালর্টন হোটেলে সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেওয়ার জন্য ড. ইউনূসকে আমন্ত্রণ জানান।

বিজ্ঞাপন

এদিকে, স্থানীয় সময় বুধবার (১৮ ডিসেম্বর) বেলা ১১টায় কায়রো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধান উপদেষ্টা। এ সময় তাকে স্বাগত জানান মিশরের পাবলিক বিজনেস সেক্টরের মন্ত্রী মোহাম্মদ শিমি।

কায়রোতে ১১তম ডি-৮ শীর্ষ সম্মেলনটি বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ জানিয়ে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব মজুমদার বলেন, আমাদের তরুণদের নিয়ে বৈশ্বিক সম্মেলনে কাজ করতে ড. ইউনূস সেখানে যাচ্ছেন।

এসএমই ক্ষেত্রে বাংলাদেশকে কীভাবে কাজে লাগানো যায়, সেই বিষয়গুলো এখানে আলোচনা হবে। সম্মেলনের ফাঁকে পাকিস্তানের প্রধান শেহবাজ শরিফের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হওয়ার কথা রয়েছে।

বিজ্ঞাপন

ডি-৮ শীর্ষ সম্মেলনে বাংলাদেশ ছাড়াও আরও কয়েকটি দেশের সরকার প্রধান এতে অংশ নেবেন। এর মধ্যে রয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি। এর বাইরে মালয়েশিয়ার শিক্ষামন্ত্রী ও নাইজেরিয়া একজন উচ্চপদস্থ কর্মকর্তা নিজ দেশের প্রতিনিধিত্ব করবেন।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত