হোমনার দুলালপুরের নাদিয়া আক্তারের এইচএসসি তে গোল্ডেন প্লাসের পর মেধা শিক্ষাবৃত্তি অর্জন
রাসেল আহমেদ, হোমনা প্রতিনিধি:
নাদিয়া আক্তার -- দৈনিক বাংলাখবর প্রতিদিন
কুমিল্লার হোমনা উপজেলার দুলালপুর গ্রামের মোঃ নজরুল ইসলামের মেয়ে ও ঘাগুটিয়া ইউনিয়ন পরিষদের সচিব গোলাম মোস্তফা এর ভাতিজী নাদিয়া আক্তার ২০২৪ সনের অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষায় গোল্ডেন প্লাস অর্জনের পর মেধা শিক্ষাবৃত্তি লাভ করেছে।
সে মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর অধ্যক্ষ আব্দুল মজিদ কলেজে থেকে বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করে গোল্ডেন প্লাস অর্জন করে। এরপর সদ্য ঘোষিত ফলাফলে মেধা শিক্ষাবৃত্তি অর্জন করে। সে এখন ডাক্তার হয়ে মানুষের সেবা করতে চায়। তার এ সাফল্যে তার পরিবারসহ এলাকার সবাই খুশি।
এ বিষয়ে তার চাচা ঘাগুটিয়া ইউনিয়ন পরিষদের সচিব গোলাম মোস্তফা বলেন, আমার ভাতিজীর গোল্ডেন প্লাস ও মেধা শিক্ষাবৃত্তি অর্জনে আমরা খুবই খুশি। আমাদের স্বপ্ন তাকে ডাক্তার বানিয়ে দেশ ও মানুষের সেবায় নিয়োজিত রাখবো। সবাই আমার ভাতিজীর জন্য দোয়া করবেন।
জানা যায়, সে এসএসসিতে, জেএসসি পরীক্ষায় গোল্ডেন প্লাস পেয়েছিল। ক্লাস ফাইভের বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছিল।


