বাণিজ্যমেলায় বিআরটিসির দুই শতাধিক বাস, উবারে ৫০ শতাংশ ছাড় « বাংলাখবর প্রতিদিন

থাকবে ই-টিকেটিং যাত্রী সেবা

বাণিজ্যমেলায় বিআরটিসির দুই শতাধিক বাস, উবারে ৫০ শতাংশ ছাড়

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ জানুয়ারি, ২০২৫ | ৯:২০
ডেস্ক নিউজ
আপডেটঃ ১ জানুয়ারি, ২০২৫ | ৯:২০
Link Copied!
বাণিজ্য উপদেষ্টার এমওইউ স্বাক্ষর -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

২০২৫ সালের নতুন বছরে রাজধানীর পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে বাণিজ্যমেলায় ক্রেতা-দর্শনার্থীদের যাতায়াতের সুবিধার্থে বিআরটিসি’র ডেডিকেটেড বাস সার্ভিসের পাশাপাশি যুক্ত হচ্ছে বিশেষ ছাড়ে উবার সার্ভিস। উবারের মাধ্যমে ৫০ শতাংশ ছাড়ে মেলায় যাত্রী পরিবহন করা হবে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) মেলা প্রাঙ্গণে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের উপস্থিতিতে যাত্রী পরিবহনে বিশেষ ছাড় দিতে রপ্তানি উন্নয়ন ব্যুরো ও অ্যাপ ভিত্তিক সেবা দানকারী প্রতিষ্ঠান উবারের মধ্যে এমওইউ স্বাক্ষর হয়েছে।

এছাড়া মেলায় যেতে প্রতিবছরের মতো বিআরটিসির ডেডিকেটেড বাস সার্ভিস থাকবে। কুড়িল বিশ্বরোড, ফার্মগেট (খেজুর বাগান/খামার বাড়ী), নারায়ণগঞ্জ ও নরসিংদী থেকে প্রতিদিন সকাল ৮টা থেকে বাণিজ্যমেলার উদ্দেশ্যে বিআরটিসির ২০০টির বেশি ডেডিকেটেড শাটল বাস চলবে। যাত্রী সেবায় সময় বৃদ্ধির লক্ষ্যে মেলা প্রাঙ্গণ থেকে একই গন্তব্যে শাটল বাসের সর্বশেষ ট্রিপ ছাড়বে রাত ১১টায়।

বিজ্ঞাপন

ফার্মগেট (খেজুর বাগান/খামার বাড়ী) টু মেলা প্রাঙ্গণ ভাড়া ৭০ টাকা, কুড়িল বিশ্বরোড টু মেলা প্রাঙ্গণ ভাড়া ৩৫ টাকা, নারায়ণগঞ্জ টু মেলা প্রাঙ্গণ ভাড়া ১২০ টাকা, নরসিংদী টু মেলা প্রাঙ্গণ ভাড়া ৯০ টাকা, মেলা প্রাঙ্গণ টু গুলিস্তান ভাড়া ৮০ টাকা এবং গুলিস্তান টু নারায়ণগঞ্জ ভাড়া ৪৫ টাকা (জনপ্রতি) নির্ধারণ করা হয়েছে।

এদিকে চলতি বছর মেলায় প্রথমবারের মতো ই-টিকেটিং এর ব্যবস্থা করা হয়েছে। মেলার টিকিটের মূল্য (জনপ্রতি) ৫০ টাকা (প্রাপ্ত বয়স্ক) এবং শিশুদের (১২ বছরের নিচে) ক্ষেত্রে ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

তবে বীরমুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধিরা তাদের কার্ড প্রদর্শন করে বিনামূল্যে মেলায় প্রবেশ করতে পারবেন। সবমিলিয়ে এবারের বাণিজ্য মেলার সার্বিক আয়োজন বেশ নতুন ধারায় শুরু হতে যাচ্ছে, একথা বলাই যায়।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত