বিএনপি নেতার বিরুদ্ধে পাইকগাছায় রাতের আঁধারে ঘের দখলের অভিযোগ « বাংলাখবর প্রতিদিন

বিএনপি নেতার বিরুদ্ধে পাইকগাছায় রাতের আঁধারে ঘের দখলের অভিযোগ

স্টাফ রিপোর্টার
আপডেটঃ ৩ জানুয়ারি, ২০২৫ | ৪:৫০
স্টাফ রিপোর্টার
আপডেটঃ ৩ জানুয়ারি, ২০২৫ | ৪:৫০
Link Copied!
প্রতীকী ছবি: মাছের ঘের দখলের অভিযোগ -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

খুলনার পাইকগাছায় রাতের আঁধারে স্থানীয় বিএনপি নেতার বিরুদ্ধে ফিল্মি স্টাইলে মাছের ঘের দখলের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ভুক্তভোগীরা জানান, “গত ইংরেজি ৩১ ডিসেম্বর ২০২৪ রাত আনুমানিক ১১:৩০ মিনিটে লতা ইউনিয়নের একটি লীজ ঘের পাইকগাছা উপজেলা বিএনপি নেতা ও সাবেক চেয়ারম্যান এস এম ইনামুল হক ও উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ আসলাম পারভেজ এর নেতৃত্বে দখল হয়।”

ঘটনার অনুসন্ধানে জানা যায়, উক্ত লীজ ঘেরটি দেলুটি ইউনিয়নের শিবপদ সরদার ও সত্যজিৎ সরদার লতা- পুতলাখালী মৌজায় ২০০৩ সাল থেকে লীজ ডীড মূলে ৫৪৮ বিঘা জমি ঘের করে আসছে।

বিজ্ঞাপন

ঘটনার বিবরণে সত্যজিৎ সরদার জানান, “গত ইংরেজি ৩১ ডিসেম্বর রাত অনুঃ ১১ঃ৩০ মিনিটে ইনামুল ও আসলাম ভাইয়ের নেতৃত্বে আমার লীজ ঘেরের বাসায় হামলা করে বাসায় থাকা অনুঃ ১,৫০,০০০ টাকা নগদ ও অনুঃ ৪,৫০,০০০ টাকার মাছ লুটপাট করে নিয়ে যায়।”

তিনি আরও বলেন, “এ সময় আমার বাসায় থাকা কর্মচারীরা ভীত সন্ত্রস্ত হয়ে জীবন নাশের ভয়ে আহত অবস্থায় পালিয়ে যায়।”

পরিচয় গোপন রাখার শর্তে স্থানীয় লোকজন বলেন, ‘উক্ত ঘেরটি ২০২৩-২৪ সালে মোঃ মাশফিয়ার রহমান সবুজের নিকট থেকে লীজ ডীড ক্রয় সূত্রে শিবপদ সরদার ও সত্যজিৎ সরদার মৎস্য ঘের ব্যবসা পরিচালনা করে আসছে। আমরা এটাই জানতাম।’

বিজ্ঞাপন

এ বিষয়ে অভিযুক্তদের কাছে জানতে চাইলে এস এম ইনামুল হক মুঠোফোনে জানান, “অত্র লীজ ঘেরটি আমি ও মাশফিয়ার রহমান সবুজ লতা-পুতলাখালী মৌজায় ৫৭০ বিঘা জমি ডীড করেছি। ইতোমধ্যে ২০২৫ সালের হারির টাকা পরিশোধ করেছি।”

তিনি আরও জানান, “০১/০১/২০২৫ তারিখ সকালে আমরা ঘেরে উঠি। এ সময় ঘেরের বাসায় কেউ ছিল না।”

বিষয়:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত