হোমনায় মনোয়ার সরকারের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ « বাংলাখবর প্রতিদিন

হোমনায় মনোয়ার সরকারের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

রাসেল আহমেদ,হোমনা প্রতিনিধি
আপডেটঃ ৭ জানুয়ারি, ২০২৫ | ৬:৩২
রাসেল আহমেদ,হোমনা প্রতিনিধি
আপডেটঃ ৭ জানুয়ারি, ২০২৫ | ৬:৩২
Link Copied!

কুমিল্লার হোমনায় বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের জেনারেল সেক্রেটারী মনোয়ার সরকারের পক্ষ থেকে শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

সোমবার (৬ জানুয়ারী) বিকেলে উপজেলার জয়পুর ইউনিয়নের অনন্তপুর গ্রামে ১১০ টি অসহায় পরিবারের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের জেনারেল সেক্রেটারী ও আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে কুমিল্লা-২ (হোমনা-মেঘনা) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মনোয়ার সরকার। এছাড়াও এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

এসময় তিনি বক্তব্যে বলেন, এ শীতে অসহায় মানুষদের অনেক কষ্ট সহ্য করতে হয়। পূর্বে অনেক জনপ্রতিনিধি থাকলেও তারা সেরকম ভাবে শীতবস্ত্র বিতরণ করেননি। এ শীতে অসহায় মানুষরা যেন কষ্ট না পায় তার জন্য আমার এ ক্ষুদ্র প্রয়াস। আমি আপনাদের সেবায় সর্বদা নিয়োজিত থাকতে চাই।

উল্লেখ্য, ইতিমধ্যে তিনি হোমনা-মেঘনার বিভিন্ন স্থানে প্রায় এক হাজার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন। তার এ শীতবস্ত্র বিতরণ অব্যাহত থাকবে বলে তিনি জানান।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত