বাঙলা কলেজের সামনে হঠাৎ গাড়িতে আগুন « বাংলাখবর প্রতিদিন

বাঙলা কলেজের সামনে হঠাৎ গাড়িতে আগুন

এস.কে.হিমেল খন্দকার
আপডেটঃ ২১ জানুয়ারি, ২০২৫ | ১০:৫৯
এস.কে.হিমেল খন্দকার
আপডেটঃ ২১ জানুয়ারি, ২০২৫ | ১০:৫৯
Link Copied!
আগুন লাগার দৃশ্য -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

রাজধানীর সরকারি বাঙলা কলেজের সামনে চলন্ত মাইক্রোবাসে হঠাৎ আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার রাত ৮ টার দিকে সরকারি বাঙলা কলেজ, মিরপুর ১ এর সামনে এ আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে কল্যাণপুর ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

চট্টগ্রাম মেট্রো-গ১১-৭৩৯৮ মাইক্রোবাসটির ইঞ্জিনে ত্রুটির কারণে আগুনের ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ধারনা করা হচ্ছে। এসময় ফায়ার সার্ভিস আসার আগ মুহুর্ত পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করে পাশেই থাকা ওয়াসার কর্মকর্তা-কর্মচারীরা।

বিজ্ঞাপন

এসময় মেকানিক্যাল ডিপার্টমেন্টের একজন কর্মকর্তা জনাব আরিফ জানান “আমরা ওয়াসার ভিতরেই অবস্থান করছিলাম। বাহিরে আওয়াজ শুনে বের হলে দেখি দাউ দাউ করে আগুন জ্বলছে। এসময় আমি সহ কয়েকজন গাড়ি নিয়ে ঘটনা স্থলে আগুন নেভানোর চেষ্টা করি কিন্তু ব্যার্থ হই পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।”

ঘটনাস্থলে উপস্থিত আরেকজন শিক্ষার্থী জাহিদ হাসান জানান “আমরা ক্যাম্পাসের সামনে চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলাম। এসময় পিছনে ফিরে দেখি আগুন জ্বলছে পরে ঘটনাস্থলে গিয়ে আগুন নিভানোর কিছু না পেয়ে ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করি। তখন আমাদের কলেজের সাথের ওয়াসা থেকে একটি গাড়ি এসে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করে ব্যার্থ হলে ফায়ার সার্ভিস এসে আগুন নিভিয়ে দেন।”

এসময় দায়িত্বরত মিরপুর জোনের সার্জেন্ট জাফর হোসেনকে ঘটনা সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আমি দায়িত্ব পালন করছি এসময় দেখি ওভার ব্রিজের সামনে একটি মাইক্রোবাসে আগুন জ্বালছে। তখন আমি উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করি এবং আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে কল দেই।”

বিজ্ঞাপন

আগুন লাগার ঘটনা পরিকল্পিত কি না জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, “এটা আমি বলতে পারবো না তদন্ত হলেই বলা যাবে। গাড়িতে যাত্রী ছিল না, চালক বেরিয়ে যাওয়ায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। চালক নিখোঁজ বলে ধারনা করা হচ্ছে।”

এসময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পরে ট্রাফিক পুলিশ ও বাঙলা কলেজের সাধারণ শিক্ষার্থীরা যানজট নিয়ন্ত্রণে আনে।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত