স্বাস্থ্য সচিবের বিরুদ্ধে আদালত অবমাননার রুল « বাংলাখবর প্রতিদিন

স্বাস্থ্য সচিবের বিরুদ্ধে আদালত অবমাননার রুল

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ২৫ জানুয়ারি, ২০২৫ | ৯:৫৯
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ২৫ জানুয়ারি, ২০২৫ | ৯:৫৯
Link Copied!

নিয়োগের পর বিধি অনুযায়ী চাকরির রাজস্ব সংক্রান্ত আবেদন নিষ্পত্তির নির্দেশ যথাযথভাবে পালন না করায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব এবং নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালকের (ডিজি) বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন হাইকোর্ট।

আদেশের বিষয়টি নিশ্চিত করেন রিটকারীর আইনজীবী ব্যারিস্টার শাখাওয়াত হোসেন খান ও গোলাম মোহাম্মদ মোর্শেদ।

আদালত অবমাননা সংক্রান্ত আবেদন শুনানি নিয়ে হাইকোর্টের বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার শাখাওয়াত হোসেন খান।

বিজ্ঞাপন

সংশ্লিষ্টদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে উল্লেখ করে আইনজীবী ব্যারিস্টার শাখাওয়াত হোসেন খান জানান, রুলে চাকরি সংক্রান্ত বিষয়ে আদালতের নির্দেশ প্রতিপালন না করায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব এবং নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালকের বিরুদ্ধে কেন আদালত অবমাননার অভিযোগ দায়ের করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

অপর আইনজীবী গোলাম মোহাম্মদ মোর্শেদ জানান, এর আগে নিয়োগের পর থেকেই নার্স তার চাকরি স্থায়ী করে রাজস্ব খাতে নিতে আবেদন করেন। ওই আবেদন করার পরও সংশ্লিষ্ট কতৃপক্ষ কোনো সাড়া পাননি। এরপর তিনি ওই আবেদন নিষ্পত্তি করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেন। ওই রিট আবেদন শুনানি নিয়ে এ সংক্রান্ত বিষয়ে রুল জারির পাশাপাশি আবেদনটি ৬০ দিনের মধ্যে নিষ্পত্তি করতে নির্দেশ দেন হাইকোর্ট।

ওই আদেশ প্রতিপালন না করায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব এবং নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালকসহ (ডিজি) সংশ্লিষ্টদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনতে আবেদন দায়ের করা হয়। এ সংক্রান্ত আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট আদালত অবমাননার রুল জারি করে। আদালত অবমাননার রুল জারি করা সংক্রান্ত আদেশটি সম্প্রতি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত