সিরাজগঞ্জে তারুণ্য উৎসব-২০২৫ তায়কোয়ানডো প্রতিযোগিতা ও র‍্যালি অনুষ্ঠিত « বাংলাখবর প্রতিদিন

সিরাজগঞ্জে তারুণ্য উৎসব-২০২৫ তায়কোয়ানডো প্রতিযোগিতা ও র‍্যালি অনুষ্ঠিত

রেজাউল করিম স্টাফ রিপোর্টার,সিরাজগঞ্জঃ
আপডেটঃ ২৬ জানুয়ারি, ২০২৫ | ৮:০৯
রেজাউল করিম স্টাফ রিপোর্টার,সিরাজগঞ্জঃ
আপডেটঃ ২৬ জানুয়ারি, ২০২৫ | ৮:০৯
Link Copied!

নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে, “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই”, এ শ্লোগানকে ধারণ করে  সিরাজগঞ্জে তারুণ্য উৎসব-২০২৫ তায়কোয়ানডো প্রতিযোগিতা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসন ও সিরাজগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে, রবিবার (২৬ জানুয়ারি) সকালে সিরাজগঞ্জ শহরের সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি লিঃ ভবনের সামনে থেকে আনন্দঘন পরিবেশে জাতীয় পতাকা ও তারুণ্য উৎসবের বিভিন্ন শ্লোগান সম্বলিত ফেস্টুন শিক্ষার্থীরা হাতে নিয়ে এক বর্ণাঢ্য র‍্যালি বের করে।

তারা শহরের ফজলুল হক রোড দিয়ে শহীদ শামসুদ্দিন স্টেডিয়াম মাঠে গিয়ে শোভাযাত্রাটি শেষে তারুণ্য উৎসব তায়কোয়ানডো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

এ অনুষ্ঠান অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক গণপতি রায় এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগ সিরাজগঞ্জের উপ-পরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সুযোগ্য জেলা ক্রীড়া অফিসার মোঃ নূরে এলাহী, বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের সাধারণ সম্পাদক রাষ্ট্রীয় ক্রীড়া পদক প্রাপ্ত  মাহমুদুল ইসলাম রানা, সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি খ.ম. রকিবুল হাসান রতন প্রমুখ। 

এসময়ে বাংলাদেশ তায়কোয়ানদো ক্লাবের এক্সিকিউটিভ কমিটির মেম্বার মোঃ পলাশ মিঞা, মোঃ মোসলেম মিয়া, সিরাজগঞ্জ জেলা তায়কোয়ানদো ক্লাবের কোচ মোঃ বাবুল হোসেন, ম্যানেজার সালাউদ্দিন তন্ময় সহ সদস্য, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ক্রীড়া প্রতিযোগিতা চলাকালে অনুষ্ঠান সঞ্চালনা করেন,  প্রভাষক ও ধারাভাষ্যকর মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ।

বিজ্ঞাপন

বিষয়:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত