সারাদেশে বন্ধ রেল চলাচল, যাত্রী সেবায় বিআরটিসি বাস « বাংলাখবর প্রতিদিন

সারাদেশে বন্ধ রেল চলাচল, যাত্রী সেবায় বিআরটিসি বাস

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ জানুয়ারি, ২০২৫ | ২:৩৬
ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ জানুয়ারি, ২০২৫ | ২:৩৬
Link Copied!
রেলস্টেশনে বিআরটিসি বাস -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

পূর্ব ঘোষণা অনুযায়ী বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতিতে সারা দেশে বন্ধ রয়েছে রেল যোগাযোগে। তাই রেলের বিকল্প হিসেবে গুরুত্বপূর্ণ রেল রুটগুলোতে যাত্রী পরিবহনের জন্য বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিসি) বাস সার্ভিস চালু করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) এ তথ্য জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী। সেই মোতাবেক আজ কমলাপুর রেল স্টেশনে উপস্থিত ছিল অসংখ্য বিআরটিসি বাস এবং যাত্রী নিয়ে স্টেশন ছাড়তেও দেখা গেছে।

এর আগে ওই কর্মকর্তা বলেন, বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতির পরিপ্রেক্ষিতে আজ থেকে সারা দেশে রেল যোগাযোগে বিঘ্ন ঘটছে। এ পরিপ্রেক্ষিতে রেলের বিকল্প হিসেবে গুরুত্বপূর্ণ রেল রুটগুলোতে যাত্রী পরিবহনের জন্য বিআরটিসি বাস সার্ভিস চালু করা হয়েছে।

বিজ্ঞাপন

ঢাকা রেলওয়ে স্টেশন ও বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, খুলনা, কুমিল্লা, বগুড়া ও ময়মনসিংহগামী যাত্রীরা তাদের কেনা রেল টিকিটে বিআরটিসি বাস সার্ভিসের মাধ্যমে ভ্রমণ করতে পারবেন জানিয়ে তিনি বলেন, এ সব স্থান থেকে ঢাকাতে এই সার্ভিসের মাধ্যমে গন্তব্যে যেতে পারবেন।

তাছাড়া পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এই বিআরটিসি বাস সার্ভিস চালু থাকবে বলেও জানিয়েছেন রেজাউল করিম সিদ্দিকী।

এদিকে, পূর্ব ঘোষণা অনুযায়ী সারা দেশে কর্মবিরতি পালন করছেন রেলওয়ের রানিং স্টাফরা। আর এতেই বন্ধ রয়েছে সারা দেশের ট্রেন চলাচল। যার কারণে যাত্রী ভোগান্তি পৌঁছেছে চরমে। ব্যস্ত টিকিট কাউন্টারগুলোতেও একবারে নিরবতা। খোলেনি আন্তঃনগর ট্রেনের টিকিট কাউন্টারগুলোও। আগে থেকে টিকিট কাটা যাত্রী বসে আছেন চুপচাপ। কারণ এই কর্মবিরতি কখন শেষ হবে তা কেউ জানেনা।

বিজ্ঞাপন

কমলাপুর রেল স্টেশনে গিয়ে দেখা যায়, দেশের বিভিন্ন প্রান্তে যাত্রার উদ্দেশ্যে হাজির হয়েছে শত শত যাত্রী। কেউ যাবেন ময়মনসিংহ, কেউ নেত্রকোনা আবার কেউবা রাজশাহী কিংবা কক্সবাজার। ভোরের আলো ফোটার আগেই যাদের বিভিন্ন গন্তব্যে যাত্রা, কমলাপুর রেলস্টেশনে আজ তাদের অপেক্ষার প্রহর। কারণ স্টেশনে পৌঁছানোর পর তারা জানতে পারে এই কর্মবিরতির কথা।

তবে ভোগান্তির মাত্রা কিছুটা কমিয়েছে বিআরটিসি বাস সার্ভিস। কমলাপুর রেল স্টেশনে সকাল থেকেই উপস্থিত ছিলো বিআরটিসি বাস। একে একে কমলাপুর থেকে ১০ টি এবং এয়ারপোর্ট থেকে ১১টি বাসে যাত্রীদের নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে যাত্রা করে বিআরটিসি।

এদিকে রেল স্টেশনে এমন আকস্মিক কর্মবিরতিতে বেশ স্থবিরতা তৈরি হয়। ঘটনা পর্যবপক্ষন করতে সরেজমিনে আসেন রেলপথ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। সেই সাথে বিআরটিসির চেয়ারম্যান মোঃ তাজুল ইসলাম, বিআরটিএ চেয়ারম্যান মোঃ ইয়াসীনও সেখানে উপস্থিত ছিলেন।

কমলাপুর রেল স্টেশনে বিআরটিসির চেয়ারম্যান মোঃ তাজুল ইসলামকে বিআরটিসি স্টাফদের দিকনির্দেশনা দিতে দেখা যায়। যাত্রী ভোগান্তি কমাতে রেলের টিকিট দেখিয়ে সারাদেশে যাত্রী সেবায় নিয়োজিত রয়েছে বিআরটিসি কর্তৃপক্ষ।

কর্মবিরতি দেয়া স্টাফদের সাথে কথা বলে জানা যায়, মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন দেয়া এবং আনুসাঙ্গিক সুবিধা দেয়ার দাবি পূরণ না হওয়ায় সোমবার (২৭ জানুয়ারি) রাত ১২টার পর থেকে কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছিল বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী সমিতি।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত