শৈলকুপায় উপদেষ্টা ফরিদা আক্তার ও পাকিস্তানি হাই কমিশনারের আগমন « বাংলাখবর প্রতিদিন

খামারীদের উন্নত জাতের গবাদি পশু দিতে প্রস্তুত

শৈলকুপায় উপদেষ্টা ফরিদা আক্তার ও পাকিস্তানি হাই কমিশনারের আগমন

ইনছান আলী, স্টাফ রিপোর্টার
আপডেটঃ ৫ ফেব্রুয়ারি, ২০২৫ | ৮:১২
ইনছান আলী, স্টাফ রিপোর্টার
আপডেটঃ ৫ ফেব্রুয়ারি, ২০২৫ | ৮:১২
Link Copied!

পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহাম্মেদ মারুফ বলেছেন, বাংলাদেশের দরিদ্র খামারিদের জন্য উন্নত জাতের শাহী ওয়াল গাভীর পাশাপাশি ভেড়া ও ছাগল দিতে আমরা প্রস্তুত। এতে বাংলাদেশের খামারিদের জীবনমান সমৃদ্ধ হবে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার হরিহারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রান্তিক খামারীদের এক সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সৈয়দ আহম্মেদ মারুফ বলেন, পাকিস্তান ও বাংলাদেশের চলিকাশক্তি সাধারণ জনগণ। এদেশের জনগণেরা যে সমস্যায় ভোগেন ঠিক পাকিস্তানের নাগরিকরাও একই সমস্যা ভোগ করেন। বর্তমানে পাকিস্তান মাংস ও দুধ উৎপাদনে অনেক এগিয়ে গেছে। বাংলাদেশের হতদরিদ্র খামারিদের জন্য পাকিস্তান উন্নত জাতের গবাদি পশু দিতে প্রস্তুত রয়েছে।

বিজ্ঞাপন

তিনি আরো বলেন, প্রাণী সম্পদ উপদেষ্টার দপ্তর থেকে একটি প্রস্তাবনা ইসলামাবাদে পাঠানো হলে বাংলাদেশের জনগণের জন্য উন্নত জাতের গবাদিপশু দ্রুত পাঠানো সম্ভব হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।

এ সময় বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আসাদুজ্জামান, ঝিনাইদহের জেলা প্রশাসক মো. আব্দুল আওয়াল, শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা দাস, এলডিডিপির প্রকল্প পরিচালক ড. জসিম উদ্দিন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের সাবেক ডীন ড আমিনুল হক, জেলা প্রাণিসস্পদ অফিসার ডা: এ,এস,এম আতিকুজ্জামান, তিস্তা নদী রক্ষা কমিটির সভাপতি ফরিদুল ইসলাম ও শৈলকূপা সম্মিলিত খামারি পরিষদের মুখপাত্র এ্যাড. হুমায়ন বাবর ফিরোজ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

বিষয়:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত