গুঁড়িয়ে দেওয়া হলো বঙ্গবন্ধুর ৩২ নম্বরের বাড়ি « বাংলাখবর প্রতিদিন

গুঁড়িয়ে দেওয়া হলো বঙ্গবন্ধুর ৩২ নম্বরের বাড়ি

স্টাফ রিপোর্টার
আপডেটঃ ৬ ফেব্রুয়ারি, ২০২৫ | ১০:৫৪
স্টাফ রিপোর্টার
আপডেটঃ ৬ ফেব্রুয়ারি, ২০২৫ | ১০:৫৪
Link Copied!

ধানমন্ডি ৩২ নম্বর সড়কে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বাড়ির সামনের অংশে তিনতলা পর্যন্ত অনেকটাই গুঁড়িয়ে দেওয়া হয়েছে। রাতভর বুলডোজার দিয়ে ভাঙার পর বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে এ চিত্র দেখা গেছে। অবশিষ্ঠ বাকি অংশ ভেকু দিয়ে ভেঙে সমতল না করা পর্যন্ত কাজ চলবে বলে জানান উপস্থিত কয়েকজন।

এর আগে বুধবার রাত ৮টার দিকে বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষুব্ধরা বাড়িটির ভেতর ঢুকে পড়েন। এ সময় তাদের সেখানে ভাঙচুর করতে দেখা গেছে। এরপর রাত পৌনে ৯টার দিকে বাড়িটিতে আগুন দেওয়া হয়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ৩২ নম্বরে ঢোকার মুখে মিরপুর রোডে অবস্থান করতে দেখা গেছে। পরে রাত ১০টা ৫০ মিনিটে বাড়ির সামনে বুলডোজার আনা হয়।

সরেজমিনে দেখা যায়, সারারাত তান্ডব চলা ৩২ নম্বর ও তার আশেপাশ শান্ত। ধ্বংসস্তূপে এক দুজন মানুষ উঠে ইট সরানোর কাজ করছে। বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা সর্বশেষ অবস্থা দেখাতে লাইভ করছেন।

বিজ্ঞাপন

এখানে দাঁড়িয়ে থাকা একজন জানান, তিনি ফজরের নামাজ পড়ে এখানে এসেছেন কৌতূহল থেকে। হাজারীবাগ বাসিন্দা এই দর্শনার্থী বলেন, “কাল রাতে আসতে পারিনি, শেষ পর্যন্ত কী রকম লাগছে জায়গাটা সেটার সাক্ষী হতে এসেছি।”

গত রাতে ভাঙচুরের আগে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, “স্বৈরাচার শেখ হাসিনা আজকে ছাত্রলীগের ব্যানারে জাতির সামনে ভাষণ দেবে। আমরা এ দেশে বঙ্গবন্ধু, শেখ হাসিনার কোনো অস্তিত্ব রাখব না।”

তারা বলেন, “যারা ছাত্র হত্যার সঙ্গে জড়িত ছিল সেসব ফ্যাসিবাদীদের কোনো চিহ্ন বাংলাদেশের মাটিতে রাখতে চাই না। অবিলম্বে শেখ হাসিনাকে দেশে ফেরত এনে তার শাস্তির ব্যবস্থা করতে হবে।”

বিজ্ঞাপন

এর আগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়াল অধিবেশনে যোগদানের ঘোষণা দেন। এর প্রতিবাদে বুধবার রাত ৯টার দিকে ধানমন্ডি অভিমুখে কর্মসূচির ঘোষণা দেয় জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্স।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত