
সিরাজগঞ্জে এমপিও ভুক্তির দাবিতে মানববন্ধন এবং স্মারকলিপি প্রদান
রেজাউল করিম স্টাফ রিপোর্টার,সিরাজগঞ্জ
সারাদেশের ন্যায় সিরাজগঞ্জে নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্তির দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল এবং স্মারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধন শেষে উক্ত সংগঠনের নেতৃবৃন্দরা প্রধান উপদেষ্টা বরাবর লেখা স্মারক লিপিটি সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয় গিয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায় এর নিকট তুলে দেন।
সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় সিরাজগঞ্জ শহরের চৌরাস্তায়- সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদ, সিরাজগঞ্জ জেলা শাখা’র আয়োজনে নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি আবু ছাইম এর সভাপতিত্বে ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্যে রাখেন, উক্ত সংগঠন এর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এবং সিরাজগঞ্জ জেলা শাখা’র সিনিয়র সহ-সভাপতি রায়হানকবীর মিঠু, বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখা’র সেক্রেটারী অধ্যাপক জাহিদুল ইসলাম, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান, বে-সরকারি কলেজ শিক্ষক সমিতির জেলা কমিটির সভাপতি অধ্যাপক হাসিম তালুকদার, আদর্শ শিক্ষক ফেডারেশনের জেলা সভাপতি অধ্যাপক শহিদুল ইসলাম, অধ্যক্ষ হাসান মনসুর, মোঃ হাসান উল পান্না, মোঃ নুরুন্নবী, উজ্জল হোসেন প্রমুখ ।
উক্ত মানববন্ধনে নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী পরিষদ, সিরাজগঞ্জ জেলা শাখার সহ- সভাপতি মমিনুল হক, মোঃ আতিকুল ইসলাম, মোঃ নাজমুল হুদা, মোঃ নাজির হোসেন, অপূর্ব কুমার ঘোষ, সাধারণ সম্পাদক মোঃ আবু তারেক হাবিব, সহ- সাধারণ সম্পাদক রতন কুমার বর্মন মোঃ বুলবুল ইসলাম, মোঃ আব্দুল মমিন, মোঃ তাওহীদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ, অর্থ সম্পাদক মোঃ মাহবুবুর রহমান খান, সহ- অর্থ সম্পাদক মোঃ হাসান উল রানা, প্রচার সম্পাদিকা মোছাঃ জান্নাতুন নাইম, সহ- প্রচার সম্পাদিকা বিউটি সরকার, দপ্তর সম্পাদক মোঃ লুৎফর রহমান, সহ-দপ্তর সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ, কার্যনির্বাহী সদস্য আতাউর রহমান, মোঃ রুবেল রানা সহ জেলার ও সকল উপজেলার নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মচারীরা অংশ গ্রহণ করে ।
উক্ত মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষা কারিকুলাম এবং শিক্ষার্থীদের পাঠদান প্রক্রিয়া সরকারি, এমপিও, নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানে অভিন্ন হওয়া সত্ত্বেও শুধুমাত্র নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীগণ বেতন- ভাতা থেকে বঞ্চিত এবং চরমভাবে বৈষম্য শিকার। কোনো কোনো শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের বয়স ২৫ বছর বা তার চেয়েও বেশি। অনেক শিক্ষক – কর্মচারী বিনা বেতনে অবসর গেছেন, কেউ কেউ বেতন বিহীন অবস্থায় রোগে শোকে মৃত্যুবরণ করেছেন। এমপিওভুক্ত একটি চলমান প্রক্রিয়া সরকার প্রতি বছর শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্ত করবেন। দুঃখের বিষয় বিগত সরকার নির্বাহী আদেশে কিছু সংখ্যক শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভূক্তি হতে বঞ্চিত করেছেন। প্রতিবছর বাজেটে নন- এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তকরণের জন্য অর্থ বরাদ্দ থাকলেও অদৃশ্য কারণে এমপিওভুক্তিকরণ বন্ধ রাখা হয়। আমরা বেতন বিহীন শিক্ষক কর্মচারীরা দুর্ভক ও দুর্দশা বঞ্চনার সাথে বৈষম্যের কথা বিবেচনা করা প্রয়োজন।

