‘অপারেশন ডেভিল হান্ট’ সিংড়ায় স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার « বাংলাখবর প্রতিদিন

‘অপারেশন ডেভিল হান্ট’ সিংড়ায় স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার

মোঃ কুরবান আলী, স্টাফ রিপোর্টার
আপডেটঃ ১০ ফেব্রুয়ারি, ২০২৫ | ১১:৩৩
মোঃ কুরবান আলী, স্টাফ রিপোর্টার
আপডেটঃ ১০ ফেব্রুয়ারি, ২০২৫ | ১১:৩৩
Link Copied!

দেশজুড়ে চলমান ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে নাটোরের সিংড়ায় স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১০ ফেব্রুয়ারি) রাতে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- সিংড়া উপজেলার শেরকোল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান (৪৫), তিনি রানীনগর গ্রামের মোঃ শাহাদত হোসেনের ছেলে। অপরজন পৌর স্বেচ্ছাসেবক লীগের সদস্য মোঃ রিপন হোসেন (২৫), তিনি নিংগইন গ্রামের মোঃ নজরুল ইসলামের ছেলে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসমাউল হক বিষয়টি নিশ্চিত করে জানান, ২০১৮ ও ২০২৩ সালের ঘটনায় গত বছরের সেপ্টেম্বর মাসে দায়েরকৃত পৃথক দুটি মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

জানা যায়, ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় বিএনপি প্রার্থী দাউদার মাহমুদের গণসংযোগে বিএনপি নেতাদের ওপর হামলা, মারধর, ভাঙচুরের অভিযোগে গত ৫ সেপ্টেম্বর মামলা করেন তাজপুর ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি হাবিবুর রহমান হাবিব। এ মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ ১৪ নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

এরপর ২০২৩ সালের ১১ ফেব্রুয়ারি বিএনপির পদযাত্রায় প্রস্তুতির সময় উপজেলার কৈগ্রামে অতর্কিত হামলা চালিয়ে বিএনপির নেতাকর্মীদের মারধর ও হত্যার হুমকি দেওয়া হয়। পরে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর গত বছরের ৩ সেপ্টেম্বর রামানন্দ খাজুরা ইউনিয়ন বিএনপির সদ্য বিলুপ্ত কমিটির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম বাদী হয়ে সিংড়া থানায় একটি মারধর ও হুমকির মামলা করেন।

এ মামলায় সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ ১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৩০-৪০ জনকে আসামি করা হয়।

বিজ্ঞাপন

বিষয়:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত