হত্যাকান্ডের জের ধরে দফায় দফায় হামলা « বাংলাখবর প্রতিদিন

হরিণাকুন্ডুতে ভাংচুর-লুটপাট!

হত্যাকান্ডের জের ধরে দফায় দফায় হামলা

ইনছান আলী, স্টাফ রিপোর্টার
আপডেটঃ ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ | ৪:৫৭
ইনছান আলী, স্টাফ রিপোর্টার
আপডেটঃ ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ | ৪:৫৭
Link Copied!

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার চাঁদপুর ইউনিয়নের হাকিমপুর গ্রাম থেকে কোটি টাকা মুল্যের ৩৭টি গরু লুট হয়েছে। এছাড়া ৫/৬টি বাড়িতে দফায় দফায় হামলা চালিয়ে ঘরের জনিসপত্র ও সোনাদানা লুটপাট করার অভিযোগ উঠেছে। আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষে একজন নিহত হওয়ার ঘটনায় আসামীদের বাড়িতে লুটপাট চালায় প্রতিপক্ষরা।

এ ঘটনায় ২০ জনকে আসামী করে হরিণাকুন্ডু থানায় নিহত মোশারফ হোসেনের স্ত্রী ময়না খাতুন হত্যা মামলা করেছেন। হত্যা মামলায় ওয়ার্ড বিএনপির সভাপতি মইনকে গ্রেফতার করেছে পুলিশ।

হরিণাকুন্ডু থানার ওসি এম এ রউফ খান জানান, মঙ্গলবার সকালে চাঁদপুর ইউনিয়নের হাকিমপুর গ্রামে সংঘর্ষে মোশারফ হোসেন নামে এক বিএনপি কর্মী নিহত হন। ওই ঘটনায় নিহতের স্ত্রী ময়না খাতুন বাদি হয়ে একই দিন বিকালে হরিণাকুন্ডু থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় ২০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৮/১০ জনকে আসামী করা হয়।

বিজ্ঞাপন

এদিকে মোশাররফ হোসেন হত্যার পর আসামীদের বাড়িঘরে হামলা, ভাংচুর ও গোয়াল ঘর থেকে গরু লুটপাটের অভিযোগ উঠেছে।

গ্রামবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দলু ও হানেফ গ্রুপের সমর্থকরা বিএনপি নেতা সাইদের ৫টি, আমিরুলের ৩টি, মইনের ২টি, আমিরুলের ৪টি, আব্দুল জব্বারের ৫টি ও আব্দুল আলীমের ৩টিসহ মোট ৩৭ গরু নিয়ে গেছে। লুটকৃত এসব গরুর দাম প্রায় কোটি টাকা হবে বলে বিএনপি নেতা সাইদ জানান।

এছাড়া বাদী পক্ষের লোকজন সাইদের বাড়ি থেকে দুই লাখ ও সারের দোকান থেকে দেড় লাখ টাকা নিয়ে গেছে। এ সময় দোকান, ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িঘরে ভাংচুর চালানো হয়। বর্তমান গ্রামটি পুরুষ শুন্য হয়ে পড়েছে। হত্যা মামলায় আসামী হয়ে বেশির ভাগ পুরুষ গ্রামছাড়া হয়েছে। এই সুযোগে দলু গ্রুপের সমর্থকরা ভাংচুর লুটপাট চালাচ্ছে।

বিজ্ঞাপন

স্থানীয় চাঁদপুর ইউনিয়নের মেম্বর আশরাফ উদ্দীন স্বপন জানান, হাকিমপুর গ্রাম থেকে একাধিক ব্যক্তির গরু লুট কথা ও ভাংচুরের খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে সত্যতা পেয়েছেন। এ বিষয়ে হরিণাকুন্ডু থানার ওসি এম এ রউফ খান জানান, গরু লুট বা বাড়ি ঘরে হামলা ভাংচুরের কোন তথ্য তার কাছে নেই। এমন কোন ঘটনা ঘটলে তো থানায় অভিযোগ আসতো বলে তিনি মন্তব্য করেন।

বিষয়:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত