অপহরণের শিকার ১৫ জেলে, মুক্তিপণ দিয়ে বাড়ি ফিরেছে ১০ জন « বাংলাখবর প্রতিদিন

অপহরণের শিকার ১৫ জেলে, মুক্তিপণ দিয়ে বাড়ি ফিরেছে ১০ জন

স্টাফ রিপোর্টার
আপডেটঃ ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ | ১১:৫৬
স্টাফ রিপোর্টার
আপডেটঃ ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ | ১১:৫৬
Link Copied!
সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগর থেকে অপহরণের ১৭ দিন পর মাথাপিছু দুই লাখ ৮৫ হাজার টাকা মুক্তিপণ দিয়ে অবশেষে বাড়ি ফিরেছেন দশ জেলে।

বুধবার রাত সাড়ে ৩ টার দিকে সাতক্ষীরার শ্যামনগরের মুন্সিগঞ্জ এলাকায় ওই দশ জেলেকে ফেরত দিয়ে যায় বনদস্যুরা।

মুক্তি পাওয়া জেলেরা হলেন:
সাতক্ষীরার আশাশুনি উপজেলার সুভদ্রাকাটি গ্রামের মো. অজাহারুল ইসলাম, রুইয়ারবিল গ্রামের আলমগীর হোসেন, একই গ্রামের হাফিজুর রহমান, মো. শাহীনুর আলম, দিঘালারাইট গ্রামের মো. রাসেল, শ্রীপুর গ্রামের মো. শাহাজান ঢালী, আশাশুনি উপজেলার চাকলা গ্রামের মো. জাহাঙ্গীর আলম, একই গ্রামের মো. অরাফাত, শ্যামনগর উপজেলার দৃষ্টিনন্দন গ্রামের মো. নুরে আলম ও বন্যতলা গ্রামের শাহ্ আলম।

বিজ্ঞাপন

এর আগে গত ২৬ জানুয়ারি দুবলার চর এলাকা থেকে মুক্তি পাওয়া দশ জেলেসহ মোট ১৫ জেলেকে অপহরণ করা হয়। মুক্তিপণের টাকা দিতে না পারায় বাকি পাঁচজনকে এখনও আটকে রাখা হয়েছে।

এদিকে যাদেরকে মুক্তি দেওয়া হয়নি তারা হলেন- আশাশুনি উপজেলার চাকলা গ্রামের শাহাজাহান গাজী, বাগেরহাটা জেলার রামপাল উপজেলার ইসলামাবাদ গ্রামের মো. মতিয়ার সরদার, একই উপজেলার কাশিপুর গ্রামের খান রফিক, মংলা উপজেলার চিলা গ্রামের নাথন বিশ্বাস ও খুলনা জেলার পাইকগাছা উপজেলার শশিমনগর গ্রামের রিপন মোড়ল।

অপহৃতদদের মধ্যে চাকলা গ্রামের শাহাজান গাজীর স্ত্রী নাজমা খাতুন জানান, স্বামী বাড়ি আসছে খবর পেয়ে গতকাল রাত ৩টা পর্যন্ত জেগে বেড়িবাঁধের ওপর বসে ছিলাম। কিন্তু প্রতাপনগরের সাতজন আসলেও আমার স্বামীসহ আমাদের চাকলা গ্রামের তিনজন ফিরে আসেনি। এত টাকা আমার পক্ষে জোগাড় করা সম্ভব না। স্বামীকে মুক্ত করে আনার জন্য সকলের সহযোগিতা চান তিনি।

বিজ্ঞাপন

প্রতাপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু দাউদ ঢালী তার ইউনিয়নের সাতজন জেলে ফিরে আসার বিষয়টি নিশ্চিত করে বলেন, বাকিদের কাছে নৌকা থাকায় এবং মুক্তিপণের টাকা পরিশোধ না হওয়ায় ডাকাতরা তাদেরকে ছাড়েনি।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন কর্মকর্তা এ.বি এম হাবিবুর ইসলাম জানান, ১৫ জেলেদের মধ্যে দশজন জেলে বাড়ি ফিরেছে বলে শুনেছি। তারা এখনও পর্যন্ত আমাদের সাথে যোগাযোগ করেনি।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত