রাতে নিজের ‘ভ্যালেন্টাইনের’ সঙ্গে পরিচয় করিয়ে দিলেন বিতর্কিত পরীমনি « বাংলাখবর প্রতিদিন

রাতে নিজের ‘ভ্যালেন্টাইনের’ সঙ্গে পরিচয় করিয়ে দিলেন বিতর্কিত পরীমনি

বিনোদন ডেস্ক
আপডেটঃ ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ | ১১:০৩
বিনোদন ডেস্ক
আপডেটঃ ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ | ১১:০৩
Link Copied!

ঢালিউড অভিনেত্রী পরীমনি মানেই আলোচনা-সমালোচনা আর শিরোনামের এক অংশীদার। বিতর্কিত এই অভিনেত্রী সামাজিক মাধ্যমে সবসময়ই আছে। এর মধ্যেই ভালোবাসা দিবসের ঠিক পর দিন গতকাল শনিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ফেসবুকে এক পোস্টে ভক্তদের চমকে দিলেন তিনি। কেউবা বেজায় ক্ষিপ্ত তার উপর।

গতকাল ঠিক এমনই লাভ ইমোজি দিয়ে একটি ঘোষণা দিলেন পরীমনি— ‘আজ রাত ১০টায় আপনাদের সাথে আমার ভ্যালেন্টাইনের সঙ্গে পরিচয় করিয়ে দেব, ❤️আসছি❤️’।

এ ঘোষণার পর রাত ১০ টায় লাইভে এসে ভ্যালেন্টাইনের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন পরীমনি। সেই ভ্যালেন্টাইন অবশ্য কোনো ব্যক্তি নন। তারা সেই ভ্যালেন্টাইন একটি অনলাইন কেনাকাটার শপ। যেখানে মূলত, বাচ্চা ও মায়েদের পোশাক পাওয়া যায়।

বিজ্ঞাপন

সে ঘোষণা হোক ব্যক্তিগত জীবন কিংবা সিনেমার পর্দার গল্প। সে কারণেই তিনি পরীমনি। যাকে নিয়েই অনুরাগীদের এত ভালোলাগা আর মাতামাতি।

পরীমনি আরও একটি স্ট্যাটাস দিয়ে বলেছেন, শোনো সরল অবুঝ প্রাণ, রাতের রাস্তায় নিয়ন আলোর ছায়ার নিচে দাঁড়িয়ে থাকা মেয়েটি হোক— শাহরুখ খান কিংবা স্বয়ং বিল গেটস। সবাই তার প্রাণের মানুষটিকে তার নিজের নাম ছাড়িয়েই দেখতে চায় পৃথিবীতে।

তিনি বলেন, পৃথিবীর সবাই চায় তার নিজ কাজ সবাইকে ছাড়িয়ে তার নাম হোক। কিন্তু সেটা কখনো রিভেঞ্জ ওয়ে তে নয়! অন্তত যাকে তুমি ভালোবাসো নিজের বলে জানো। ভালোবাসার মানুষকে ছাড়িয়ে যেতে নেই। তাকে সঙ্গে নিয়েও দুনিয়া জয় করা যায়…।

বিজ্ঞাপন

অভিনেত্রী ব্যক্তিজীবনে একাধিকবার প্রেমে পড়েছেন। বিয়েও করেছেন একের অধিক। তবে সংসারে থিতু হতে পারেননি তিনি। বর্তমানে দুই সন্তান নিয়ে সিঙ্গেল মাদার হিসেবেই কাটছে এ নায়িকার সময়।

অভিনেত্রীর এই স্ট্যাটাস দেখে ভক্ত-অনুরাগীদের মাঝে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এক নেটিজেন লিখেছেন— নতুন করে প্রেমে পড়েছেন পরী। প্রেমিকের সঙ্গে পরিচয় করিয়ে দেবেন তিনি। আরেক নেটিজেন লিখেছেন— এটা হয়তো অভিনেত্রীর নতুন কোনো সিনেমা কিংবা বিজ্ঞাপনের প্রচার কৌশল।

তবে হয়েছে হিতে বিপরীতও। কেউ কেউ তার পোস্টের কমেন্টে দিয়েছেন অশ্লীল গালি। কারণ পরী মানেই তো নতুন বিতর্ক। সেক্ষেত্রে কিছু গালি তিনিই পেতেই পারেন।

উল্লেখ্য, সম্প্রতি নিরবের ‘গোলাপ’ সিনেমায় যুক্ত হয়েছেন অভিনেত্রী পরীমনি। প্রথমবারের মতো রুপালি পর্দা জুটি বাঁধছেন এ দুই তারকা। গত মাসে ‘গোলাপ’ সিনেমার ফার্স্টলুক পোস্টার প্রকাশ পেয়েছে।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত